editor
প্রকাশিত: 8:19 PM, August 15, 2024
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দখল করা রুমগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) ছাত্রলীগের রুমগুলোতে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১০টায় হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করেন। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের রুমগুলো থেকে একে একে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল অস্ত্র ও মদের বোতল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখার পর আজ সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। এরপর শহীদ মুখতার ইলাহী হলেও অভিযান চালানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহমূলক রুমগুলোতে অভিযান চালানো হয়। রুমগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়। আজ সেগুলো তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ