editor
প্রকাশিত: 11:17 AM, August 16, 2024
ভারতের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন দীনেশ কার্তিক। নির্দিষ্ট কোনো ফরম্যাট নয়, তিন ফরম্যাট বিবেচনায় দল বানিয়েছেন তিনি। কার্তিকের এই দলে জায়গা হয়নি দেশটির অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক কপিল দেবকেও একাদশে রাখেননি কার্তিক।
কার্তিকের বেছে নেওয়া দলে রয়েছেন ৫ জন ব্যাটার, ২ জন করে অলরাউন্ডার, স্পিনার ও পেসার। ওপেনার হিসেবে কার্তিক দলে রেখেছেন বীরেন্দ্রর শেবাগ ও রোহিত শর্মাকে। দুজনেই আগ্রাসী ব্যাটার। টেস্ট এবং সাদা বলের ক্রিকেটে সাফল্য পেয়েছেন তারা।
তিন নম্বরে নামবেন রাহুল দ্রাবিড়। দলে কোনো বিশেষজ্ঞ উইকেটরক্ষক না থাকায় সেই দায়িত্ব পালন করতে হবে দ্রাবিড়কেই। এই দলে ব্যাটার হিসেবে আরও দুই গ্রেটকে রেখেছেন কার্তিক। বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার আছেন একাদশে।
অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন যুবরাজ সিং এবং রবীন্দ্র জাদেজা। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই পারদর্শী তারা। ২০০৭ এবং ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে বড় ভূমিকা ছিল যুবরাজের।
দলে দুই বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে। তারা টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। পেস বোলিং সামলাবেন জাসপ্রিত বুমরাহ এবং জহির খান। দলে দ্বাদশ ক্রিকেটার হিসেবে রয়েছেন হরভজন সিংহ।
কার্তিকের সর্বকালের সেরা ভারত একাদশ:
বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ এবং জহির খান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,