editor

প্রকাশিত: 10:12 AM, August 17, 2024

মার্করাম, ভেরেইনের ব্যাটে গায়ানা টেস্টের নিয়ন্ত্রণে প্রোটিয়ারা

মার্করাম, ভেরেইনের ব্যাটে গায়ানা টেস্টের নিয়ন্ত্রণে প্রোটিয়ারা

ষষ্ঠ উইকেট জুটিতে ৮৪ রান তুলে অবিচ্ছিন্ন ভেরেইনে ও মাল্ডার

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সংগ্রহ ১৬০। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান ১৪৪।

দুই দলের সিরিজ নির্ধারণী গায়ানা টেস্ট হয়ে উঠেছে এক ইনিংসের লড়াই। কাল ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনেকটাই এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট হাতে থাকতেই স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ২২৩ রান। প্রথম ইনিংসের ১৬ রানের লিড মিলিয়ে প্রোটিয়ারা এখন এগিয়ে ২৩৯ রানে।

ক্যারিবীয়দের মাটিতে দক্ষিণ আফ্রিকার এই এগিয়ে যাওয়ার পথে মূলে এইডেন মার্করাম ও কাইল ভেরেইনের দুই ফিফটি। ওপেনিংয়ে নামা মার্করাম খেলেছেন ৫১ রানের ইনিংস। ছয় নম্বরে নামা ভেরেইনে অবশ্য এখনো অপরাজিত। ডানহাতি এ ব্যাটসম্যান তৃতীয় দিনে খেলতে নামবেন ৫০ রান নিয়ে। তাঁর সঙ্গে আছেন ৩৪ রানে অপরাজিত উইয়ান মাল্ডার।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ভেরেইনে-মাল্ডার তুলেছেন ৮৪ রান। এর আগে ইনিংসের শুরুতে প্রোটিয়াদের পঞ্চাশ ছাড়ানো জুটি উপহার দেন মার্করাম ও টনি ডি জর্জি। ৩৯ রান করা জর্জি আউট হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল ৭৯। মার্করাম তাঁর টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি পূর্ণ করে আউট হন দলের রান এক শ পার হওয়ার পর।

এইডেন মার্করাম খেলেন ৫১ রানের ইনিংস


দ্বিতীয় দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ আগের দিনের ৭ উইকেটে ৯৭ রানের সঙ্গে যোগ করে আরও ৪৭ রান। এর মধ্যে জেসন হোল্ডার ও শামার জোসেফের শেষ উইকেট জুটিতেই ওঠে ৪০ রান। জোসেফ ২৫ রান করে আউট হওয়ার সময় হোল্ডার অপরাজিত ছিলেন ৫৪ রানে।

ত্রিনিদাদে দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ১৬০ ও ২২৩/৫ (মার্করাম ৫১, ভেরেইনে ৫০*, জর্জি ৩৯, মাল্ডার ৩৪*; সিলস ৩/৫২)।
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ১৪৪ (হোল্ডার ৫৪*, কার্টি ২৬, শামার ২৫; মাল্ডার ৪/৩২, বার্গার ৩/৪৯)।

* দক্ষিণ আফ্রিকা ২৩৯ রানে এগিয়ে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,