editor
প্রকাশিত: 6:28 PM, August 17, 2024
বেশ অনেকটা দিন বিরতির পর মাঠের খেলায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে অবশ্য ‘এ’ দলের মোড়কে অনেকেই খেলেছেন পাকিস্তান শাহিনসদের বিপক্ষে। চারদিনের সেই ম্যাচের ফলাফলে ‘ড্র’ উল্লেখ থাকলেও মাঠের খেলায় দেশের ক্রিকেটপ্রেমীদের মন ভরাতে পারেনি বাংলাদেশ।
পাকিস্তান শাহীনসদের বিপক্ষে চারদিনের সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার আছে কেবল জিম্বাবুয়ের শন উইলিয়ামসের। তবু মুশফিক এবারে পাকিস্তান সফরে ছিলেন ‘এ’ দলের সদস্য হয়ে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। কথা বলেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আর নিজেদের প্রস্তুতি নিয়ে। কথা বলতে গিয়ে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশের এই তারকা।

স্বাগতিক যুবাদের প্রশংসায় মুশফিক বলেন, ‘(পাকিস্তানে) এখন পর্যন্ত সব কিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাঁধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছে। বোলাররাও… নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’
‘এ’ দলের প্রস্তুতি আর নিজেদের ব্যাটিং নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’
পারফরম্যান্স ভাল না হলেও চারদিনের এই ম্যাচের অভিজ্ঞতা সিরিজের মূল ম্যাচে কাজে লাগবে বলে প্রত্যাশা সিনিয়র এই ক্রিকেটারের, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,