editor
প্রকাশিত: 7:54 PM, August 17, 2024
বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের সিরিজ শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে। যেখানকার পিচ ও কন্ডিশন পেসবান্ধব বলে আগে থেকেই শোনা যাচ্ছে। প্রথম ম্যাচের আগে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে থাকা একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকেও সরিয়ে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ স্বাগতিকরা নিশ্চিতভাবেই বাংলাদেশকে প্রায় পুরোপুরি পেস আক্রমণের মুখে ফেলতে যাচ্ছে। এক্ষেত্রে অবশ্য বাংলাদেশও পেস বিভাগে ঝড় তুলতে প্রস্তুত।
আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। ওই ম্যাচের আগে পাক স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুজনকে। বাদ পড়া আবরার আর কামরান গুলামকে রাখা হয়েছে পাকিস্তান শাহিনসের সঙ্গে, যারা বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে। দুই দলের প্রথম চারদিনের টেস্টটি ড্র হয়েছে, ২০ আগস্ট ইসলামাবাদে তারা মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে।
সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, রিস্ট-স্পিনার আবরার আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পুরো বোলিং আক্রমণ পেস বিভাগ দিয়ে চালানোর জন্য। তবে তাকে বেঞ্চে বসিয়ে রাখার চেয়ে নির্বাচকরা তাকে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখতে চেয়েছেন। সে কারণেই তাকে শাহিনসের সঙ্গে ম্যাচ খেলতে পাঠানো হচ্ছে, এরপর জাতীয় দলের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফেরানো হতে পারে আবরারকে। ৩০ আগস্ট থেকে সেই ম্যাচটি হবে করাচিতে।
https://twitter.com/TheRealPCB?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1824746504038363136%7Ctwgr%5E3ca185662fc7ca859751998db906ed82bd36eb0b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F299731
এ ছাড়া টপ অর্ডার ব্যাটার কামরান গুলামকেও শাহিনসের সঙ্গে খেলার জন্য পাঠানো হবে। ফলে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারও ম্যাচ প্র্যাকটিসে থাকবেন। আবার দ্বিতীয় টেস্টের আগে আবরারের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে কামরানের।
এদিকে, ব্যাটিং অলরাউন্ডার আগা সালমানকে অফ-স্পিনার হিসেবে খেলানোর পরিকল্পনা আছে বলে আগেই জানিয়েছেন পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পি। যদিও তখন আবরারকে ছাড়া খেলার কথা জানানো হয়নি। এ ছাড়া পেস বিভাগে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদ।
অন্যদিকে, শাহিনসের হয়ে প্রথম টেস্ট খেলা খেলোয়াড়দের বড় একটি সংখ্যা আবার যোগ দিচ্ছে জাতীয় দলে। পাকিস্তান-বাংলাদেশ উভয় দলই বেশ কয়েকজন ক্রিকেটারকে অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচটিতে খেলিয়েছে। মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ অন্তত ছয়জন খেলেছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা দল থেকে। যদিও তাদের মধ্যে একজন মাহমুদুল হাসান জয় চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গেছেন। আর পাকিস্তানের শাহিনসকে নেতৃত্ব দেওয়া সৌদ শাকিল বাদে সরফরাজ আহমেদ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, নাসিম শাহ ও সাইম আইয়ুব যোগ দেবেন রাওয়ালপিন্ডি টেস্টের দলে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,