editor

প্রকাশিত: 10:40 AM, August 18, 2024

অস্ট্রেলিয়ান ক্লাবকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ান ক্লাবকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এইচপি

অস্ট্রেলিয়ায় চলমান নয় দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরিকে (এনটি) হারিয়েছে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। আগে ব্যাট করতে নেমে লাল-সবুজের প্রতিনিধিরা শামীম হোসেন পাটোয়ারীর ৪১ রানের সুবাদে প্রথম ইনিংসে ১৩৮ রানের পুঁজি দাড় করায়। ছোট হলেও সেই রানে এইচপি ডিফেন্ড করতে পেরেছে রিপন-রাকিবদের দুর্দান্ত বোলিংয়ে। যার বিপরীতে নর্দান টেরিটরি মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায়।

সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের সব ম্যাচই ডারউইনে চলছে। সেই ভেন্যুতে ফাইনালও হবে আজ (রোববার)। তার আগে দ্বিতীয় সেমিফাইনালে বিসিবি এইচপি মুখোমুখি হয় এনটি স্ট্রাইকার্সের। শুরুটা মোটেও ভালো ছিল না সফরকারীদের। দলীয় মাত্র ৭ রানেই ওপেনার জিসান আলমকে হারায় এইচপি। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও যতক্ষণ ক্রিজে ছিলেন, তাকে সংগ্রাম করতে হয়েছে।

দলীয় ৩৭ রানে এইচপি দ্বিতীয় উইকেট হারায়। ওয়ানডাউনে নামা তানজিদ হাসান তামিম ভালো শুরুর সম্ভাবনা জাগিয়েও ফিরলেন ১৬ রান করে। খেলেছেন ১১ বল। মাঝে আফিফ হোসেন ধ্রুব থিতু হতে থাকলেও, ইনিংস বড় করতে পারেননি। ১৬ বলে ৪ চারে ২২ রান করেই তিনি আউট। দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরলেন ওপেনার ইমনও, তার আগে খেলেছেন ১৭ রানের (২৩ বল) ধীরগতির এক ইনিংস। এইচপি অধিনায়ক আকবর আলিও আউট হয়ে যান মাত্র ৩ রানে।

শেষদিকে বাংলাদেশের মান বাঁচানো পুঁজি আসে শামিমের কল্যাণে। শেষ পর্যন্ত অপরাজিত জাতীয় দলের এই ব্যাটার ৩৪ বলে ৪টি চারের বাউন্ডারিতে ৪১ রান করেন। এ ছাড়া মাহফুজুর রহমান রাব্বি করেন ২১ রান। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে এইচপি ১৩৮ রান তোলে। এনটি স্টাইকার্সের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হ্যামন্ড।

১৩৯ রানের লক্ষ্য তাড়ায় দেখেশুনে ভালোভাবেই আগাচ্ছিল অস্ট্রেলিয়ান ক্লাবটি। দুই ওপেনার মিলে ৪১ রান এনে দেন পাওয়ার প্লেতে। ডি’আরসি শর্টকে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ আউট করে ফেরান আলিস আল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটের জন্যও বেশি বেগ পেতে হয়নি আকবর আলির দলকে। ওপেনিংয়ে নামা সেট ব্যাটার জ্যাক ওয়েদারাল্ডকে ৩৪ রানে ফেরান আরেক স্পিনার রাকিবুল হাসান। এরপর আরও একটি উইকেটের পাশাপাশি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি।

দ্বিতীয় উইকেট পড়তেই খেই হারায় এনটি স্ট্রাইকার্স। ৭০ রানের ঘরে পাঁচ এবং ৯১ রান তুলতেই তারা আট উইকেট হারিয়ে বসে। রিপন মন্ডল, রাকিব ও আবু হায়দার রনিদের বোলিংয়ে স্বাগতিকরা একপ্রকার দিশেহারা হয়ে পড়ে। শেষদিকে নামা কেলান মালাডে’র ১৯ রান ছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কেরও দেখা পাননি। ফলে নির্ধারিত ওভারের ৩ বল বাকি থাকতেই ১১৫ রানে অলআউট নর্দান টেরিটরি। বিসিবি এইচপি ২১ রানে জিতে ফাইনালে পা রাখে।

আরেক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩০ রানে হেরেছে পাকিস্তান শাহিনস। ফলে ফাইনালে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেইড। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,