editor

প্রকাশিত: 2:16 PM, November 28, 2020

কমলগঞ্জে এসিল্যান্ডের মামলায় ঘরছাড়া ১৫০ পরিবার

কমলগঞ্জে এসিল্যান্ডের মামলায় ঘরছাড়া ১৫০ পরিবার

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা সহকারী ভূমি (এসিল্যান্ড) দায়েরকৃত মামলায় ১১ দিন যাবত ধরে ঘর ছাড়া রাজকান্দি গ্রামের ১৫০ পরিবার। এ মামলায় কলেজছাত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে ও পুলিশি হয়রানির ভয়ে গ্রাম নারী-পুরুষ শুন্য হয়ে পড়েছে। প্রতিটি বাড়িঘরের দরজায় ঝুলছে তালা। প্রতিরাতে পুলিশ হানা দেয় গ্রামে।
খাস জমিতে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের ঘর নির্মাণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর ওপর হামলা, পুলিশ সদস্য আহত ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে গত ১৬ নভেম্বর রাতে ১৩ জনের নাম উল্লেখ করে দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরো ৫৩ জনকে আসামি করেছেন বাদী এসিল্যান্ড।
গ্রামের কিশোরী সুমি বেগম জানায়, আমার ভাই আনকার মিয়া ঘটনার দিন আদমপুর বাজারে বেলাল ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করেন। তিনি সন্ধ্যার পর বাড়ি ফেরেন। রাতে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।

রাজকান্দি গ্রামের মামলায় আটক কলেজছাত্র মিজানুর রহমানের বৃদ্ধা মা দুর্লভজান বিবি বলেন, আমার ছেলে হামলার ঘটনায় সাথে জড়িত নয়। সে তখন ছিল না। কিন্তু পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রাজকান্দি গ্রামের বর্তমান পরিস্থিতি পেছনে ইসলামপুরের দুই প্রভাবশালী ভাইয়ের রাজনৈতিক ও গোষ্টিগত দ্বন্দ্বের জের হিসাবে এমন ঘটনার জন্ম দিয়েছে। আর পুলিশের অভিযান মনে হয়েছে যুদ্ধের জন্য তারা মাঠে নেমেছে।
স্থানীয় ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে কোনো নিরাপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, মামলা তদন্ত চলছে। ঘটনার সাথে প্রকৃত জড়িত যারা তাদেরকে আটক করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে না।
কমলগঞ্জ উপজেলা নিবাহী অফিসার আশেকুল হক বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি না করা হয় তা বলে দেওয়া হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি