editor

প্রকাশিত: 11:00 AM, August 19, 2024

ধর্মান্তরিত হয়ে বিয়ে তরুণীকে জোর করে নেওয়া হচ্ছিল ভারত, সীমান্তে জয় হলো ভালোবাসার

ধর্মান্তরিত হয়ে বিয়ে  তরুণীকে জোর করে নেওয়া হচ্ছিল ভারত, সীমান্তে জয় হলো ভালোবাসার

প্রেম না মানে ধর্ম। প্রায় দেড় বছর আগে ঘুরতে গিয়ে কলেজ ক্যাম্পাসে দেখা থেকেই ভালোলাগা। ধর্ম ভিন্ন হলেও একে অপরকে ভালোবেসে ফেলেন তারা। ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে তনুশ্রী দাস থেকে হয়ে যান সিদরাতুল মুনতাহা। ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন মুসলিম প্রেমিক কবির হোসেনকে। কিন্তু কিছু দিন সংসার হলেও এক সঙ্গে থাকা হয়নি এ নব দম্পতির।

হিন্দুধর্মাবলম্বীর মেয়ে হওয়ায় মুসলিম ছেলেকে বিয়ের বিষয়টি মানতে পারেননি তনুশ্রীর বাবা-মা। ছেলের বাড়িতে গিয়ে দুজনকে তুলে নিয়ে আটকে রাখেন বাড়িতে। এরপর ধর্ষণ ও অপহরণ মামলার আসামি করে তুলে দেন পুলিশের হাতে। এ মামলায় একদিন কারাগারে থাকলেও আদালতে স্ত্রীর জবানবন্দিতে ছাড়া পান কবীর। এরপর থেকে স্ত্রীর সঙ্গে দেখার সুযোগ মিলছিল না তার। নানা নাটকীয়তার পর মেয়েকে মুসলিম ছেলের হাতে তুলে না দিতে কৌশলে ভারতে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণীর বাবা। কিন্তু সীমান্তে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী কবির হোসেন।

রোববার (১৮ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আইসিপি চেকপোস্টে অভিযোগ নিয়ে হাজির হন কবির হোসেন। এসময় নব মুসলিম তরুণী সিদরাতুল মুনতাহা (তনুশ্রী দাস) পরিবারের কাছ থেকে রক্ষা পেতে বিজিবির কাছে নিজের বিয়ের তথ্য ও কবির যে তার স্বামী তার প্রমাণ দিতে বিয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট (নথি) উপস্থাপন করেন। পরে বিকেলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় স্বামীর বাড়ি রংপুরে ফিরেছেন সিদরাতুল মুনতাহা। অবশেষে দীর্ঘ ১৫ মাস পর সীমান্তে ভালোবাসার জয় হলো এই দম্পতির।

জানা যায়, গত বছর ঘুরতে গিয়ে রংপুর কারমাইকেল কলেজের মাঠে রংপুর জেলার দর্শনা এলাকার কবির হোসেনের সাথে দেখা হয় ঠাকুরগাঁও জেলার চন্ডিপুর এলাকার তরুণী তনুশ্রী দাসের। দেখা থেকেই ভালোলাগা। এক পর্যায়ে ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। এভাবেই গড়ে ওঠে দুজনের প্রেম। ৯ মাস প্রেমের সম্পর্কের পর তনুশ্রী ২০২৩ সালে বছরের ৫ জুন পরিবারের অমতে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে কবির হোসেনকে বিয়ে করেন। ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে নাম রাখেন সিদরাতুল মুনতাহা। কয়েকদিন সংসারও করেন তারা। তবে বিয়ের কয়েকদিন পর পরই জেনে যায় তরুণীর পরিবার। মুসলমান ছেলের সঙ্গে বিয়ে মেনে নেননি তারা।

বিয়ের কয়েকদিন পর রংপুর থেকে তাদেরকে ঠাকুরগাঁওয়ে তুলে নিয়ে আসে তরুণীর পরিবার। পরে স্বামী কবিরকে আটক করে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করলে সে মামলায় একদিন কারাবাসও করেন কবির। তবে আদালতে তরুণীর জবানবন্দিতে মুক্তি পান তিনি। তবে আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তরুণীকে তার পরিবার মাইক্রোবাসে করে বাড়িতে নিয়ে আটকে রাখেন।

এদিকে কবির জামিনে মুক্তি পাওয়ার পর থেকে অনেক খোঁজাখুজি করে পাচ্ছিলেন না স্ত্রীকে। পাগলের মতো স্ত্রীকে খুঁজেছেন দেশের বিভিন্ন স্থানে। অবশেষে শনিবার গোপন সংবাদে জানতে পারে, তার স্ত্রীকে তার বাবা-মা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাবেন। এমন খবর পেয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশনে ছুটে যান স্বামী কবির হোসেন। বিষয়টি তিনি সেনাবাহিনী, পুলিশ বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে অবহিত করে বিজিবি চেকপোস্টে বিয়ের যাবতীয় ডকুমেন্টস দেখান।

এ সময় তরুণী বিজিবিকে তারা একে অপরকে ভালোবেসে বিয়ের করেছেন এমন জবানবন্দি দেন। তরুণী সিদরাতুল মুনতাহা স্বামী কবির হোসেনের সঙ্গে সংসার করার ইচ্ছে প্রকাশ করেন। পরে বিজিবি তরুণীর বাবা-মায়ের সামনেই কবিরের কাছে তার স্ত্রীকে তুলে দেন। বিজিবির সহযোগিতায় দীর্ঘ ১৫ মাস পর সিদরাতুল মুনতাহা ও কবির হোসেন এক হতে পেরে ধন্যবাদ জানান বিজিবিসহ সংশ্লিষ্টদের। সবার কাছে দোয়া চেয়ে বিকেলে মাইক্রোবাসে বাসে করে স্বামী কবির হোসেন তার স্ত্রীকে তার বাড়ি রংপুরে নিয়ে যান।

তরুণী সিদরাতুল মুনতাহা বলেন, আমার পরিবার পুলিশের মাধ্যমে আমাদের ঠাকুরগাঁও নিয়ে আসে। এরপর অনেক কিছু হয়ে যায়। ১ বছর ৩ মাস পর আমাদের আবার দেখা। এই ফিলিংসটা বোঝানোর মতো নয়।

কবির হোসেন বলেন, আমরা গত বছর ৫ জুন বিয়ে করি। বিয়ের পর কিছুদিন সংসার করছিলাম। কিন্তু হঠাৎ একদিন আমার স্ত্রীর বাড়ির লোকজন আমাদের বাড়িতে আসেন। আমাকে ও আমার স্ত্রীকে নিয়ে তারা ঠাকুরগাঁওয়ে নিয়ে যায়। সেখানে আমার স্ত্রীকে আটকে রেখে আমার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা করলে আমাকে কারাগারে প্রেরণ করা হয়। একদিন জেল খাটার পর আমার আদালতে স্ত্রীর জবানবন্দিতে মুক্তি পাই। মুক্তির পর থেকে স্ত্রীর সন্ধান পাচ্ছিলাম না। স্ত্রীকে আমার শ্বশুর বাড়ির লোকজন আটকে রাখায় তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গতকাল যখন শুনলাম আমার স্ত্রীকে তার অমতে ভারতে তার আত্মীয় বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি জানতে পেরে দ্রুত সেনাবাহিনী, পুলিশ বিজিবি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। ইমিগ্রেশন করার পর তারা যখন বিজিবির চেকপোস্টে যায় তখন আমি অভিযোগ করে বিয়ের যাবতীয় কাগজপত্র উপস্থাপন করি। আমার স্ত্রী ভারতে যেতে চান না। সে আমার সঙ্গে সংসার করতে চান। পরে বিজিবি সদস্যদের সহযোগিতা স্ত্রীকে ফিরে পাই। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি।

কবিরের সঙ্গে আসা প্রতিবেশি মারুফ হাসান বলেন, তারা দুজন ভালোবেসে ঘর বেঁধেছিল। কিন্তু মাঝে অনেক ঘটনা ঘটেছে। জীবনে অনেক ভালোবাসা দেখেছি কিন্তু এদের মতো ভালোবাসা দেখিনি।

তবে ওই সময় তরুণীর বাবা-মায়ের সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা কথা বলতে চাননি। শুধু বলেছেন, মেয়ের ভালো চেয়েছিলাম। এ সময় তার মা ও বোনকেও কাঁদতে দেখা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ