editor

প্রকাশিত: 7:04 PM, August 21, 2024

‘এত পানি জীবনেও দেখি নাই’

‘এত পানি জীবনেও দেখি নাই’

‘চুলায় আগুন দিতে পারি নাই। সকালে মুড়ি খেয়েছি। বৃষ্টিতে রান্নাঘরে পানি উঠেছে। রান্না না করলে সন্তানদের কি খাওয়ামু। এত পানি রান্না করারও উপায় নাই। বাবা এত বৃষ্টি, এত পানি জীবনেও দেখি নাই।’

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এভাবেই দুর্ভোগের কথাগুলো বলছিলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশাড়পাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাবাড়ির তাহেরা বেগম।

সরেজমিনে দেখা যায়, ঘরের দুয়ারে মুখে কাপড় দিয়ে বসে আছেন তাহেরা বেগম। রান্নাঘরে পানি উঠায় সন্তানদের শুকনো খাবার দিয়েছেন তিনি। কেবল তাহেরা বেগম নয় আশপাশের সবার একই অবস্থা। পানিবন্দি মানুষগুলো কেবল আল্লাহর দিকে চেয়ে আছেন।

হাসিনা বেগম নামে এক গৃহিণী ঢাকা পোস্টকে বলেন, খাল দখল করে দোকান পাট হয়েছে। খাল দিয়ে পানি যায় না। অনেক জায়গায় খালে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। আমাদের সাহায্য লাগবে না। আগে পানি নামানোর ব্যবস্থা করুন।

জহিরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, টানা বৃষ্টিতে মানুষের আয় রুজি বন্ধ হয়ে আছে। অথচ কিস্তির টাকা নিতে এনজিওগুলো চাপ দিচ্ছে। মানুষের কাছে টাকা নাই, তাও তারা জোরাজুরি করছে। আসলে গরিবের দুঃখ কেউ বুঝে না।


সেনবাগের ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রোকেয়া বেগম ঢাকা পোস্টকে বলেন, জলাবদ্ধতায় বন্যার অবস্থা ভয়াবহ। বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার মতো অবস্থা নাই। ক্লাস রুমেও পানি ঢুকেছে। মানুষের সুপেয় পানি পাওয়া কঠিন হয়ে গেছে। আমরা চাই প্রশাসন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করুক।

আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত হয়েছে। বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে। এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে।

সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ অবৈধ বাধ ও খাল উদ্ধারের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সাধারণ মানুষদের নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন বাঁধ কেটে দেওয়া হয়েছে। খাল-নালা পরিষ্কারের কার্যক্রম অব্যাহত আছে। মানুষদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে বলা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ