editor

প্রকাশিত: 7:40 PM, August 21, 2024

ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কবির ভূঁইয়া (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া ৮/১০ জন আহত হয়েছেন।

নিহত কবির ভূঁইয়া নগরকান্দা পৌরসভার ছাগলদী মহল্লার বাসিন্দা বশিরউদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি শহীদুল ইসলাম বাবুলের সমর্থক বলে জানা গেছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক মো. জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, আমি দুপুরে অ্যাম্বুলেন্সে করে নগরকান্দা থেকে আহত অবস্থায় কবির ভূঁইয়াকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহিদুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়ে নগরকান্দা উপজেলা সদরে তার সমর্থকদের বানানো দুইটি তোরণ ভেঙে ফেলে শামা ওবায়েদের সমর্থকরা। রাতেই শহীদুলের সমর্থক ও নগরকান্দা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর মাতুব্বরকে ধাওয়া দেন শামা ওবায়েদের সমর্থকরা। এ নিয়ে গতকাল রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আজ বুধবার সকালে নগরকান্দা বেইলি সেতুর বাজারের পাশে শহীদুল ইসলামের সমর্থকরা ও জুঙ্গুরদী বাসস্ট্যান্ডের পাশে শামা ওবায়েদের লোকজন অবস্থান নেন। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহিদুল ইসলামের ৮/১০ জন সমর্থক আহত হন। পরে শামা ওবায়েদের লোকজন শহীদুল ইসলাম বাবুলের সমর্থক নগরকান্দা বাজারের লঞ্চঘাটা এলাকায় অবস্থিত জাকির হোসেনের চালের ও গ্যাস সিলিন্ডারের দোকান ভাঙচুর করে লুট করে নিয়ে যায়।

বাজারের দোকানিরা জানান, সকাল থেকে শামা ওবায়েদ ও বাবুলের লোকজন রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে নগরকান্দা বাজারে যেভাবে মহড়া দিচ্ছে গত ১৫ বছর ধরে নগরকান্দা বাজারে এমন সশস্ত্র মহড়া কেউ দেখেনি।

জানা গেছে, শহীদুল ইসলাম দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে তালমার মোড় এলাকায় এসে পৌঁছান। সেখানে তিনি একটি পথসভায় বক্তব্য দেন।

বক্তব্যে শহীদুল ইসলাম বলেন, আমি নগরকান্দায় উড়ে আসিনি। আন্দোলন-সংগ্রাম করে নেতা হয়েছি। বিএনপি কারও বাপের দল না। বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে। তারাই দলের মধ্যে এ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি নিয়মতান্ত্রিক রাজনীতি করি। কেউ অশান্তি করলে তার দাঁতভাঙা জবাব কীভাবে দিতে হয় তা শহীদুল ইসলাম জানে। আমি জনগণের জন্য দল করি। এমন কোনো শক্তি নেই আমাকে আমার পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারে। কোনো ষড়যন্ত্রের পরোয়া আমি করি না। রাজনীতি করলে সুন্দরভাবে শান্তির সঙ্গে করুন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

স্থানীয়রা জানান, বর্তমান সরকারের পতনের পর গত ১২ আগস্ট ছাদখোলা গাড়িতে নগরকান্দায় এসে শান্তি সমাবেশের নামে শোডাউন করেন শামা ওবায়েদ। ওইদিন তিনি কোনোরকম ঝামেলা ছাড়া তার কর্মসূচি পালন করেন। তবে আজকে শহীদুল ইসলামের শোডাউনে তার সমর্থকরা বাধা দিল।

এ ব্যাপারে বক্তব্য জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি ফোন না রিসিভ না করায় তার সঙোগ কথা বলা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বিএনপির প্রয়াত মহাসচিব কে.এম.ওবায়দুর রহমান। ২০০৮ সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন শামা ওবায়েদ। অপরদিকে শহীদুল ইসলাম নগরকান্দার তালমা ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর-২ সংসদীয় আসন গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এই দুই নেতার মধ্যে আগে থেকে দ্বন্দ্ব চলে আসছিল। আজকের ঘটনা তা প্রকাশ্য রূপ নিল।

নগরকান্দা থানা পুলিশের ওসি আমিনুর রহমান ঢাকা পোস্টকে জানান, কৃষক দলের শহীদুল সভা করতে চাইলে বাধা দেন বিএনপির শামা ওবায়েদ গ্রুপ। এ নিয়ে দুই পক্ষ সকাল থেকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহতদের সংখ্যা প্রকৃতপক্ষে জানা যায়নি। আমরা মাইকিং করে দুইপক্ষকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ