editor
প্রকাশিত: 6:36 PM, August 22, 2024
ধারাবাহিক সফলতার ঝুলিতে কদিন আগেই নতুন পালন যুক্ত করেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়েছে আলবিসেলেস্তেরা। তবে কলম্বিয়ার বিপক্ষে সেই ফাইনালেই চোট পেয়েছিলেন মেসি। সেই চোট থেকে এখনো সেরে ওঠতে পারেননি ফুটবল জাদুকর। ফলে তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নদের।
চোটের কারণে মেসি না থাকায় তাকে ছাড়াই লিগ কাপের খেলেছে মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি। গতবার মিয়ামিতে যোগ দিয়েই ক্লাবটিকে লিগ কাপের শিরোপা জিতিয়েছিলেন মেসি। তবে এবার তাকে ছেয়াড়া খেলতে নেমে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে মেজর লিগ সকারের দলটিকে। এবার আর্জেন্টিনাকেও মাঠে নামতে হচ্ছে তাকে ছাড়াই।
বিশ্বকাপবাছাইপর্বের নিজেদের সপ্তম ও অষতম ম্যাচট আগামী মাসে খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখেছে দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচটি নিজেদের ঘরের মাঠেই খেলবে আলবিসেলেস্তেরা। এর চারদিন পর বিশ্ব চ্যাম্পিয়নদের আতিথেয়তা দিবে কলম্বিয়া।
এই দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন স্কালোনি। গত ১১ বছরে এবারই প্রথম মেসি ও আনহেল ডি মারিয়া -এ দুজনকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কালোনির দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ। তারা হলেন ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ফরোয়ার্ড পজিশনে খেলা এই দুই ফুটবলার ইতালির সিরি আ তে লাৎসিও ও রোমার হয়ে খেলেন।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,