editor
প্রকাশিত: 8:17 PM, August 23, 2024
গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় বছর বন্ধ থাকা এক পোষাক কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন।
এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা অন্তত তিন ঘণ্টা ঢাকা-কাপাসিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। বেতন পরিশোধে আন্দোলনরত শ্রমিকরা অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
শ্রমিকরা জানান, গত বছরের মে মাসে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেই সময় শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া ছিল। হঠাৎ বন্ধ করা কারখানাটি শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধ করেনি।

স্থানীয়রা জানান, শ্রমিক আন্দোলনের কারণে কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকরা দুপুর ২টার দিকে সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারখানায় কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। তবে গেটে থাকা কোনো নিরাপত্তাকর্মী এ বিষয়ে কথা বলেননি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের কর্তব্যরত পুলিশ অফিসার (ডিউটি অফিসার) এসআই নাজিম আহম্মেদ বলেন, কারখানায় শ্রমিক অসন্তোষ আর আন্দোলনের ব্যাপারটি আমাদের থানায় জানানো হয়নি। তাই কোনো পুলিশ সেখানে যায়নি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ