editor
প্রকাশিত: 8:21 PM, August 23, 2024
চারদিনের প্রথম টেস্টের পর ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের সঙ্গে দ্বিতীয় টেস্টও ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচের প্রথম দুই দিনই ভেসে যায় বৃষ্টিতে। এরপর তৃতীয় দিনে মাঠে নেমে দারুণ ব্যাটিং করেছেন জাকের আলি অনিক ও সাইফ হাসানরা। ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪০৪ রানের বড় পুঁজি পেয়ে যায়। বিপরীতে স্বাগতিক শাহিনসও দারুণ জবাব দিচ্ছিল। তবে তারা ৪ উইকেটে ২৮১ রান তুলতেই শেষ হয়ে যায় চতুর্থ দিন।
ফলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও শেষ হলো ড্র দিয়ে। বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনস-ও টেস্ট সিরিজ ০-০ ব্যবধানেই শেষ করলো। বাংলাদেশের দুই সেঞ্চুরির জবাবে স্বাগতিক শাহিনসের ওপেনার আলি জারইয়াব আসিফও সেঞ্চুরি করেছেন। তবে ১১৭ রানে থাকা অবস্থায় তিনি ক্রিজ ছাড়েন রিটায়ার্ড আউট হয়ে। এর আগে আরেক ওপেনার ইমাম-উল হককে শূন্য রানেই এলবিডব্লু করে ফেরান তাসকিন আহমেদ।
তবে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ভূমিকায় চাপে পড়তে হয়নি পাকিস্তান শাহিনসকে। ওয়ানডাউনে নামা কামরান গুলাম ৩৪ এবং সাদ খানও ৩৭ রান করে ফিরেছেন। এরপর দুই মিডল অর্ডার মিলে বাকি দিন পার করেছেন শাহিনসের। শারুন সিরাজ ৫৩ এবং কাসিম আকরাম ৩৬ রান করতেই ম্যাচ ড্র নিয়ে দিন শেষ হয়। ৪ উইকেটে ২৮১ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, রুয়েল মিয়াহ ও তানজিম হাসান সাকিব।

এর আগে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে সর্বোচ্চ ১৭২ রান করেন জাকের আলি। ২৮৬ বলের ইনিংসটিতে তিনি ১৭ চার ও ৫টি ছয় মেরেছেন। তিনি আগেরদিনই সেঞ্চুরি পেয়েছিলেন, আজ আউট হন দেড়শ পেরিয়ে দুইশ রানে দৌড়ে থাকাবস্থায়। তার আগে সাইফ হাসান ১৬৫ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১১ রান করেন।
এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কনের ৩৯ এবং শাহাদাত হোসেন দীপুর ২৩ রান ছাড়া বলার মতো রান পাননি কেউই। মূলত ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে থাকা বাংলাদেশকে জাকের ও সাইফ সেঞ্চুরি করে টেনে তুলেছেন। পরে ৪০৪ রান তুলেই তারা ইনিংস ঘোষণা করে। পাকিস্তান ‘এ’ দলের হয়ে ১০৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবরার আহমেদ। চারদিনের ম্যাচ হলো দুই দিনে, আর দুই দল এক ইনিংস করে ব্যাট করেই সিরিজ শেষ করলো কোনো জয় ছাড়াই। আগামী ২৬, ২৮ ও ৩০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,