editor
প্রকাশিত: 8:35 PM, August 23, 2024
মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামকস্থানে মাছ ধরতে যান। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তা করতে পারেননি।
খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা ও নিকট আত্মীয়রা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।o
রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে পানির প্রবল স্রোত রয়েছে। আমাদের ডুবুরি দল অনেক চেষ্টা করেছে। কিন্তু ওই স্থানে তাকে জীবিত বা মৃত কোনো অবস্থায় পাওয়া যায়নি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ