editor
প্রকাশিত: 1:00 PM, August 25, 2024
বরগুনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর সুজন ফরাজী (২৪) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সকালের দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনিয়ার জাকিরতবক এলাকার বাসিন্দা ইন্তাজ আলীর মেয়ে নিলুফা ফারাজীর বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুজন একই এলাকার বাসিন্দা বাদল ফরাজীর ছেলে। এর আগে, সন্তানের খোঁজ পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা বাদল ফরাজী। এর ১২ ঘণ্টা পরই খোঁজ মেলে ওই যুবকের।
স্থানীয় লোকজন ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া বাজারে আরিফ নামের এক যুবকের মোবাইল ফোনে বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও থাকাকে কেন্দ্র করে ছয়জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই ওই এলাকার নিহত সুজন ফরাজী নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করে কোনো সন্ধান না পেয়ে শুক্রবার (২৩ আগস্ট) বরগুনা সদর থানায় একটি জিডি করেন নিখোঁজ সুজনের মা তসলিমা বেগম। পরে শনিবার সকালের দিকে কেওরাবুনিয়া ইউনিয়নের জাকিরতবক নামক এলাকার বাসিন্দা ইন্তাজ আলীর মেয়ে নিলুফা ফারাজীর বাড়ির পাশের একটি ডোবা থেকে নিহতের বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত সুজনের চাচা দুলাল ফরাজী বলেন, গত ২০ আগস্ট এলাকায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, তারপর থেকেই সুজন নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজার পরেও তাকে না পেয়ে গতকাল রাতে থানায় একটি জিডি করা হয়। এ ঘটনায় পাঁচ থেকে ছয়জনকে যারা কুপিয়ে জখম করেছে, তারাই সুজনকে খুন করতে পারে বলে ধারণা করছি।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বস্তাবন্দি মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজন ফরাজী নামের একজনের মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনার সঠিক তথ্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ