editor

প্রকাশিত: 11:47 AM, August 26, 2024

শিক্ষার্থীদের আন্দোলনে ব্লু বার্ড ও ঢাকাদক্ষিণ কলেজের অধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনে ব্লু বার্ড ও ঢাকাদক্ষিণ কলেজের অধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের দুই কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। তারা হলেন সিলেটে ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা এবং সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী।

রোববার দুপুরে নিজ নিজ কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তারা।

রোববার সকাল থেকে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এতে প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ হুসনে আরার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অন্য শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আনেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা একপর্যায়ে স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে অধ্যক্ষকে তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র লিখে অন্য শিক্ষকদের কাছে দিয়ে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষক দীপক চৌধুরীকে তাড়া করেন বিক্ষোভকারী এক দল শিক্ষার্থী।

ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুবর্ণা সরকার বলেন, প্রতিষ্ঠানটিতে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হচ্ছেন, এমন খবর ছিল। তবে অধ্যক্ষ পদত্যাগের লিখিত কপি তার কাছে রোববার বিকেল পাঁচটা পর্যন্ত পৌঁছায়নি।

এদিকে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার দুপুর ১২টার দিকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ১ আগস্ট কলেজে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সভা করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসবের অভিযোগে তার পদত্যাগ দাবি করে কলেজে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে কলেজ ত্যাগ করেন।

পদত্যাগের বিষয় নিশ্চিত করে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহীম বলেন, ‘আমরা সব শিক্ষক অধ্যক্ষকে সভা করতে নিষেধ করেছিলাম। তিনি আমাদের কারও কথা না শুনে খেয়ালখুশিমতো আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সভা করেছিলেন।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ