editor
প্রকাশিত: 6:30 PM, August 26, 2024
ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির অপসারণ দাবিতে বিক্ষোভ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৫ বছর ধরে গুম, খুন, বিচারববির্ভূত হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে রোববার সকালে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজালালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রামগোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের দিকে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে।
এ সময় রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের একদল ক্ষুদে শিক্ষার্থী ইউনিয়ন পরিষদের সামনে এসে চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেয়।
চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা জানায়, ইউনিয়ন পরিষদ সরকারি সম্পদ, তা ভাঙা যাবে না এবং চেয়ারম্যানের বিরুদ্ধেও কিছু করা যাবে না- এমন দাবি তুলে তারা। এ সময় দুই পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা ক্লাসে ফিরে যায়।
এ প্রসঙ্গে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজালাল বলেন, ইউপি চেয়ারম্যান জনি পরিষদের কাজে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমরা এসবের প্রতিবাদ করে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি।
এ সময় জনির চাচা যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার ভাতিজাকে রক্ষা করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিয়ন পরিষদের সামনে পাঠিয়ে দিয়ে আমাদের কর্মসূচিতে বাধা দেয়। আমরা চেয়ারম্যানের অপসারণ চাই। আমরা ইউনিয়ন পরিষদ ভাঙতে যাইনি। কোমলমতি শিশুরা আমাদের সামনে আসায় তাদের বুঝিয়ে-শুনিয়ে ক্লাসে পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, সকালে বিদ্যালয়ের পাঠদান চলছিল। এ সময় সাবেক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের নিয়ে যায়। তবে শিক্ষার্থীরা চেয়ারম্যানের পক্ষে না বিপক্ষের কর্মসূচিতে ছিল এটা জানি না। আমি জনিকে রক্ষা করতে শিক্ষার্থীদের পাঠিয়েছি এ অভিযোগ ভিত্তিহীন।
রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি বলেন, আমি স্বচ্ছতার সঙ্গে পরিষদের কাজ করেছি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে বিক্ষোভকারীরা পরিষদের সামনে এসে বিক্ষোভ করলে শিক্ষার্থীরা এসে পরিষদের সামনে দাঁড়িয়ে যায়। নয়তো সরকারি সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। আর আমার বিরুদ্ধে ইউপি সদস্যরা যে অভিযোগ করেছিল সেটাও প্রত্যাহার করে নিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউপি সদস্যরা অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ