editor
প্রকাশিত: 9:05 PM, August 28, 2024
হত্যামামলায় আসামি করার ঘটনায় কয়েকদিন ধরেই আলোচনায় সাকিব আল হাসান। একই কারণে জাতীয় দলে সাকিবের ভবিষ্যত নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আপাতত তার খেলায় কোনো বাধা নেই। এমন অবস্থায় সাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
আজ (বুধবার) মিরপুরে সাকিব ইস্যুতে রকিবুল বলেন, ‘অবশ্যই আমি ক্রিকেটার হিসেবে সাকিবের পাশে থাকব। এজন্যই থাকব, (তার বিরুদ্ধে) মামলা হতেই পারে। মামলা হওয়া মানেই এটা ম্যাটার করে না যে আমি অপরাধী। ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি নতুন কমিটিকে, তারা বলেছে দরকার হলে আইনগত সহায়তাও দেবে।’
একইদিন সাকিবকে গ্রেপ্তারের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
এ ছাড়া সাকিবের খেলা চালিয়ে যাওয়া নিয়ে গতকাল বিসিবি সভাপতি ফারুক বলেছিলেন, ‘সাকিবের ব্যাপারটা এফআইআর হয়েছে। আমরা লিগ্যাল নোটিশের জবাব দিয়েছি বোর্ড থেকে, যেহেতু সে চুক্তিভিত্তিক ক্রিকেটার। আমরা বোর্ড থেকে তাকে সাপোর্ট করব লিগ্যালি। এই সময়ের মধ্যে ওর খেলতে কোনো অসুবিধা নেই।’
4 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা