editor
প্রকাশিত: 10:50 AM, September 3, 2024
ভুটানের থিম্পুতে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রতিপক্ষের চিন্তায় থাকে উচ্চতা। সেই উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ ফুটবল দল ৬ দিন আগে ভুটানে পৌঁছেছে। পৌঁছানোর দুই দিন পরেও বাংলাদেশ দল উচ্চতার কারণে শ্বাসকষ্টের সমস্যায় পড়েছে খানিকটা।
বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া আজ অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় বলেন, ‘আজ প্রথম অনুশীলন করলাম। মাঠ অনেক গতিময়। সবার শ্বাস নিতে একটু সমস্যা হচ্ছে। আরও এক-দুই দিন সময় লাগবে।’ সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা নিয়ে চিন্তিত থাকেন সফরকারী ফুটবলাররা। বাংলাদেশ ফুটবলাররা সেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। অধিনায়ক জামালের মতো সোহেল রানাও একই সমস্যা অনুভব করছেন।
ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রবিবার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূইয়া স্বাগতিকদের নিয়ে বলেন, ‘ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে (সতর্ক থাকতে হবে)।’
তিন মাস পর বাংলাদেশ ফুটবল দল মাঠে নামছে। ডিফেন্ডার রহমত মিয়া তাই চিন্তিতও, ‘তিন মাস বিরতি দিয়ে আমরা জাতীয় দলে যোগ দিয়েছি, যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক নয়, সবাই চেষ্টা করছি এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে। যেহেতু আর্টিফিশিয়াল টার্ফে খেলা, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, ফলে মানিয়ে নিতে আমাদের একটু সমস্যা হচ্ছে। তবে এই টার্ফের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে আমরা ভালো করতে পারি, কোচিং স্টাফরা সেটা নিয়ে কাজ করছেন।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,