অনলাইন ডেস্ক::
প্রয়াত সাবেক অর্থমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি।
দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপি ও জেলার আওতাধীন উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
