editor

প্রকাশিত: 7:31 PM, September 4, 2024

নিরাপত্তার নিশ্চয়তা, কাল খুলছে সব পোশাক কারখানা

নিরাপত্তার নিশ্চয়তা, কাল খুলছে সব পোশাক কারখানা

2

পোশাক শিল্পে চলমান অস্থিরতা কাটাতে আশুলিয়াসহ শিল্প এলাকায় কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে দেশের সব পোশাক কারখানা খোলার ঘোষণা দিয়েছেন মালিকরা।

6

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

6

 

4

 

এর আগে পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি বিষয়ে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিএমইএ নেতারা ছাড়াও এনএসআই, শিল্প পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

3

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়াসহ অন্যান্য এলাকায় পোশাক কারখানা খোলা হবে। বুধবার নিরাপত্তা শঙ্কা ১৬৭টি কারখানা বন্ধ ছিল।’

মজুরি, হাজিরা বোনাস, শ্রমিক ছাঁটাই বন্ধ, নিয়োগসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরেই পোশাক শিল্পে চলছে চরম অসন্তোষ। শ্রমিক বিক্ষোভের জেরে ইতোমধ্যে গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

 

পোশাক শিল্পের এই অচলাবস্থা নিয়ে দুপুরে সচিবালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

বৈঠক শেষে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ পোশাক শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে গেছে। তিনি দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনে বিতাড়িত আওয়ামী লীগের লোকজন এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে। তাদের বিরুদ্ধে আজই অ্যাকশন শুরু হবে বলে জানান উপদেষ্টা।

আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে একাধিক সভা করেছি। আমাদের শিল্প উপদেষ্টা তিনিও কথা বলছেন। সব শ্রমিক নেতার কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি, এখন যে আন্দোলনগুলো হচ্ছে, শ্রমিক নেতারা এ আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না। কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না। কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই  প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

মৌলভীবাজারের অহিদাবাদ চা বাগানে ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন অনুষ্ঠিত

6 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে  শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ

4 ​সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য যুবদলের

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি কমিটি গঠন: তদন্তের নির্দেশ ইউএনও’র

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনে অগণতান্ত্রিক প্রক্রিয়া ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটির বিষয়ে

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

4 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

জ্ঞানসেবক ওয়েছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ওআরবি গ্রন্থাগারের বই বিতরণ

6 ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন

2 ঝুলনযাত্রা মহোৎসব উপলক্ষে বড়বাজার মণিপুরী পাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। 8 শুক্রবার এ উপলক্ষে বড়বাজার

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

6 মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগস্থ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের অন্যতম সামাজিক ও ধর্মীয় সংগঠন ‘জয় দুর্গা সংঘ’-এর ২০২৬-২০২৮

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপাশা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 3

1
7