editor

প্রকাশিত: 8:29 PM, September 4, 2024

৭ মাসের এমপি কুমিল্লার ৬ আ.লীগ নেতা আত্মগোপনে

৭ মাসের এমপি কুমিল্লার ৬ আ.লীগ নেতা আত্মগোপনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শপথগ্রহণের পর মাত্র ৬ মাস ২৭ দিনের জন্য সংসদ সদস্য ছিলেন কুমিল্লার ৬ আওয়ামী লীগ নেতা। নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারেই বাজিমাত করেছিলেন তারা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ৬ আগস্ট ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন এই আওয়ামী লীগ নেতারা।

জানা গেছে, কুমিল্লার মোট ১১টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি আসনেই নতুন প্রার্থীরা জয়ী হন। তারা সবাই আওয়ামী লীগের নেতা হলেও তাদের মধ্যে চারজনই নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। ৬ নতুন মুখের মধ্যে দুজন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে গত ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। পরে ১০ জানুয়ারি শপথগ্রহণ করেন সবাই। প্রায় ৭ মাস সংসদ সদস্য থাকা কুমিল্লার আওয়ামী লীগ নেতারা হলেন-

ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদে সদস্য হিসেবে গিয়েছিলেন সবুর।

অধ্যাপক আব্দুল মজিদ

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মজিদ। তিনি নৌকা প্রতীকের সেলিমা আহমাদ মেরিকে পরাজিত করেছিলেন।

জাহাঙ্গীর আলম সরকার

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। টানা দুইবারের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন জাহাঙ্গীর আলম সরকার। তার ছেলে ড. আহসানুল আলম সরকার কিশোর মুরাদনগর উপজেলার দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন।

আবুল কালাম আজাদ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদে যান।

আবু জাহের

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবু জাহের। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এছাড়াও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন এই আওয়ামী লীগ নেতা। তিনি নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল হাসেম খানকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম

কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শিল্পপতি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী এসকিউ গ্রুপের চেয়ারম্যান। আগের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে হটিয়ে আওয়ামী লীগের দলীয় টিকিট পেয়েছিলেন আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।

স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া এসব আওয়ামী লীগ নেতাদের চরিত্র বুঝে ওঠার আগেই সংসদ বিলুপ্ত হয়েছে। ফলে তাদের কাজের বিচার করার সুযোগ পাননি সংশ্লিষ্ট এলাকার জনগণ।এসব সংসদ সদস্যের সবাই এখন এলাকা ছাড়া রয়েছেন। সরকার পতনের সাথে সাথেই অন্যান্য সংসদ সদস্যদের মতো গা ঢাকা দিয়েছেন নতুনরাও।

কুমিল্লার নতুন সাবেক সংসদ সদস্যদের মধ্যে কুমিল্লা -১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে সম্প্রতি। এছাড়া বাকি চারজনের বিরুদ্ধে এখনো কোনো মামলার খবর পাওয়া যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ