editor
প্রকাশিত: 8:57 PM, September 4, 2024
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। ঘরের মাঠে স্বাগতিকদের এমন ভরাডুবিতে হতাশ দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার মতে দলের এই ব্যর্থতার দায়ভার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতি নির্ধারকদেরও নিতে হবে।
গত চার বছরে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন রমিজ রাজা, নাজাম শেঠি, জাকা আশরাফ এবং মহসিন নাকভি (বর্তমান চেয়ারম্যান)। পাকিস্তান জাতীয় দলের এই ব্যর্থতার দায়ভার তাদের সবাইকেই দিচ্ছেন রশিদ লতিফ।
রশিদের মূল ক্ষোভ বাবর আজমকে টেস্ট অধিনায়কত্ব থেকে বাদ দেয়া নিয়ে। তিনি মনে করেন এই কারণে পাকিস্তান দলে বিভাজন সৃষ্টি হয়েছে। এ ছাড়া নতুন টেস্ট দলপতি শান মাসুদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
রশিদ বলেন, ‘গত চার বছর যে-ই পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান হয়েছে, সে-ই এটা নষ্ট করেছে। শান মাসুদকে টেস্ট অধিনায়ক কে বানিয়েছে? বাবর আজমকে কে বাদ দিয়েছে? দল বানানো কার কাজ? জাকা আশরাফের? নাকি মিসবাহ’র?’
‘আশরাফ যখন সবকিছু করছিল, দল সাজাচ্ছিল বা অধিনায়ক বানাচ্ছিল? আপনি জোর দিয়ে বাবরকে অবসর নেয়ালেন। সেখান থেকেই দলের পতন শুরু হয়েছে। শানকে আপনিই অধিনায়ক বানিয়েছেন আপনার লাভের জন্য, দলে বিভাজন সৃষ্টি হয়েছে। পুরো ক্ষমতাই একজন চেয়ারম্যানের কাছে, যে কিনা ক্রিকেট নিয়ে কিছুই জানে না।’-যোগ করেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,