editor
প্রকাশিত: 11:05 AM, September 6, 2024
জুলাই মাসে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে সেদিন কলম্বিয়ার বিপক্ষে শিরোপা উৎসব করে আলবিসেলেস্তেরা। কিন্তু ম্যাচ জয়ের আগেই বেশ বড় এক ধাক্কা খেতে হয় তাদের। ম্যাচে কলম্বিয়ার কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। সেই ইনজুরির কারণে আজ চিলির বিপক্ষে মাঠে নামা হয়নি তার।
২০১০ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই আকাশী-সাদার ১০ নম্বর জার্সি মেসিরই সঙ্গী। ইনজুরির কারণে কয়েক ম্যাচে তার অনুপস্থিতিতে অন্য কেউ গায়ে জড়িয়েছেন তা। আর চিলির বিপক্ষে ম্যাচে সেটা ছিল পাওলো দিবালার কাছে।
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন দিবালা। এএস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি পরেছেন। কিন্তু মেসির ১০ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ পেলেন আজ। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ মিনিটে শেষ গোলটি করেন দিবালা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’
দলে ফেরা নিয়ে দিবালা বলেন, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না…কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,