editor
প্রকাশিত: 3:48 PM, September 6, 2024
কক্সবাজার সদরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী পিএমখালি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, তিনটি পিস্তল ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমো, ৩৯টি কার্তুজ, পাঁচটি দা, একটি চেইন, একটি চাইনিজ কুড়াল ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কলিম উল্লাহ (৩৪), মো. খোরশেদ আলম (৩৭), মো. হাসান শরীফ লাদেন (২০), মো. শাহিন (২৩), মো. মিজান (২০), আব্দুল মালেক (৪৮), আব্দুল হাই (২৪) এবং আব্দুল আজিজ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবুল কালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সূত্রের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও তার বাহিনীর অবস্থানের খবর পাই আমরা। এই তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী পিএমখালীর দুটি বাড়ি ঘেরাও করে। দীর্ঘ ৫ ঘণ্টা পরিচালিত এ অভিযানে দুটি ঘর তল্লাশি করে এসব দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় আটজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা মূলত, বিগত কয়েক বছর ধরে তাদের নিজ এলাকা ও আশপাশের বিভিন্ন এলাকায়, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধ করতো। এ ছাড়াও তারা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতো।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ