editor
প্রকাশিত: 11:00 PM, September 7, 2024
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, রাজনীতিতে ভদ্র ও গুণী মানুষদের আসতে হবে। তা না হলে এসব স্থান মন্দ মানুষেরা দখল করে নেবে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা চাঁদাবাজি ও গুন্ডামি করতে আসবে তাদেরকে খাম্বার সঙ্গে বেঁধে রাখবে। আমরা চাঁদাবাজি দেখতে চাই না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। ইসলামের পরিপূর্ণ বিধান পালনে খাঁটি মানুষ হওয়া যায়। ইসলামের বাইরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষের কল্যাণ করতে পারে না।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এ দেশে বারবার শুধু ক্ষমতার পালাবদল হয়েছে। নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের নীতি ছিল একটাই। আর তা হলো মানব রচিত আইন ও শাসন ব্যবস্থা। এই কারণে শাসক গোষ্ঠী হয়েছে স্বৈরাচার ও দুর্নীতিবাজ। স্বাধীনতার স্বাদ থেকে জনগণ হয়েছে বঞ্চিত। আর জনগণকে স্বৈরাচারবিরোধী আন্দোলন করতে হয়েছে বারবার।
সম্প্রতি জুলাই বিপ্লবও হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ স্বৈরাচারের বিরুদ্ধে। শত শত ছাত্র—জনতার জীবন উৎসর্গ এবং পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে সফল হয়েছে এ আন্দোলন। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে জাতি হিসেবে আমাদেরকে চরম খেসারত দিতে হবে। ভবিষ্যতেও স্বৈরাচারী শাসকের আগমন হবে। দুর্নীতি—দুঃশাসন শুরু হবে। দেশ অকার্যকর হবে। জনগণের জানমালের নিরাপত্তায় বিঘ্নতা সৃষ্টি হবে। আমরা এমনটি হতে দিতে পারি না। এই বিপ্লবকে অবশ্যই কাজে লাগাতে হবে।
সৈয়দ ফয়জুল করিম বলেন, বিদায় হয়েছে রক্তচোষা মানবতাবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের। যারা সৃষ্টি করেছিল গুম, খুন, গায়েবি মামলা ও রাতের ভোটের রাজনীতি। আমরা ব্রিটিশ শাসন থেকে প্রথমবার স্বাধীন হয়েছিলাম। সর্বশেষ ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার শাসন থেকে আমরা স্বাধীন হয়েছি। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি।
তিনি আরও বলেন, ইসলামকে বাদ দিয়ে এ ৫৩ বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, আর ধর্ম নিরেপক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। মানুষকে শান্তি দিতে পারেনি।
ফয়জুল করিম জাতীয়, ধর্ম ও দলমত নির্বিশেষে সর্বস্তরের নগরবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. ফাইজুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার, শামসুর রহমান মুজাহিদ, ইঞ্জিনিয়ার এহেতাশামুল হক পাঠান, হাবিবুর রহমান মিয়াজি, হারুনুর রশিদ প্রমুখ।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ