editor
প্রকাশিত: 7:20 PM, September 8, 2024
ক্রীড়াঙ্গনের সবার দৃষ্টি সার্চ কমিটির দিকে। ক্রীড়াঙ্গন সংস্কারে এই কমিটি কেমন রুপরেখা দেন আবার কোন ফেডারেশন ভাঙা-গড়ায় কি করেন এ নিয়ে আগ্রহ কমবেশি সবারই। আজ রোববার জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম আনুষ্ঠানিক সভা করেছে সার্চ কমিটি।
প্রায় ঘন্টা তিনেক সভা শেষে সার্চ কমিটি আজই আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সভার পর মিডিয়া ব্রিফিংয়ের শুরুতে কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা নিজের পদত্যাগের বিষয়টি আগে বললেন,
‘আজ আমি ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। সার্চ কমিটিতে মন্ত্রণালয় আমাকে মনোনয়ন দিয়েছে এরপর ফেডারেশনের পদে থাকা সঠিক হয় না। এজন্য পদত্যাগ করেছি।’
সার্চ কমিটির রোডম্যাপ নিয়ে খানিকটা ধারণা দিয়েছেন আহ্বায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেডারেশন-অ্যাসোসিয়েশন (সংখ্যা) পঞ্চাশের উপর। আমরা পাঁচটি করে ফেডারেশন নিয়ে বসতে চাই।
পাঁচটি-পাঁচটি করে এগিয়ে যাব।’ প্রথম কোন পাঁচটি ফেডারেশন নিয়ে কাজ করবেন। এটি অবশ্য বলেননি সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন।
অনেক ফেডারেশনের সভাপতির খোজ নেই। আবার সাধারণ সম্পাদক পদত্যাগ বা অপসারিত। এই সকল ফেডারেশনে মূলত অনিশ্চয়তা বেশি এবং খেলাও স্থবির। ক্রীড়াঙ্গন দ্রুত সচল হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সার্চ কমিটির আহ্বায়ক, ‘খুব দ্রুতই খেলাধুলা সচল হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’
আজ রোববার প্রথম সভায় সার্চ কমিটির পাঁচ জনের মধ্যে সাবেক হকি খেলোয়াড় মেজর (অব) ইমরোজ আহমেদ পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন। কমিটির বাকি চার সদস্য সভা করেছেন। এই সপ্তাহে বেশ কয়েকটি সভা রয়েছে।
আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি হলে মিডিয়ায় অবহিত করবে সার্চ কমিটি। তারা একটি সংস্কার কাঠামো দাঁড় করাতে সক্ষম হবে বলে মনে করেন আহ্বায়ক, ‘আমরা ক্রীড়াঙ্গনের একটি কাঠামো প্রদান করব। আশা করি এটা কার্যকরি হবে। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,