editor
প্রকাশিত: 11:58 AM, September 9, 2024
ইংল্যান্ডের কিংবদন্তি উইকেটরক্ষক অ্যালেক স্টুয়ার্ট। দীর্ঘদিন বাইশ গজের ক্রিকেট সামলানোর পর ক্রিকেটের সঙ্গেই আছেন। বেশ কয়েক বছর ধরেই আছেন কাউন্টি ক্রিকেটের ক্লাব সারেতে। সেখানে ডিরেক্টর অব ক্রিকেট পদে আছেন। চলতি বছরই সেই দায়িত্বটা ছেড়ে দেবেন স্টুয়ার্ট। যাওয়ার আগে ক্লাবের শেষ সাইনিং বাংলাদেশের তারকা সাকিব আল হাসান।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে পরের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। সাকিবের দল সারে যাবে টন্টনে। যেখানে তাদের প্রতিপক্ষ আরেক হেভিওয়েট ক্লাব সমারসেট। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে শীর্ষে আছে সারে। দুইয়ে সমারসেট। দুই দলের ব্যবধান ২৪। কাউন্টিতে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করতে এই ম্যাচে জয় দরকার সারের। আর সেই ম্যাচের আগে সাকিবকে দলে ভেড়ানো ‘সহজ সিদ্ধান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন অ্যালেক স্টুয়ার্ট।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চক্রে পড়ে এই ম্যাচের আগে দলের ৯ জন সদস্যকে পাচ্ছে না সারে। যাদের মধ্যে আছেন উইল জ্যাকস এবং ড্যান লরেন্স। সারের হয়ে স্পিন বিভাগের শক্তিমত্তার জায়গা ছিলেন দুজনেই। তবে দুই তারকাই ছিলেন পার্ট-টাইম বোলার। সাকিবকে দিয়ে সেই অভাব পূরণের চেষ্টা সারের।

সাকিবের সঙ্গে সারের চুক্তি কেবল এক ম্যাচের জন্যই। বাংলাদেশের অলরাউন্ডারকে ফিরতে হবে সমারসেটের বিপক্ষে ম্যাচের পরেই। ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এই এক ম্যাচটাই সারেকে দিতে পারে শিরোপার স্বাদ। সাকিবের কাঁধে দায়িত্বটা তাই বেশ বড়।
অ্যালেক স্টুয়ার্টের কথাতেই বোঝা গেল, সাকিবের ওপর কতটা নির্ভরশীল সারে, ‘আমরা এমন এক সূচি সম্পর্কে আগেই ভেবে রেখেছিলাম যেখানে ইংল্যান্ডের হয়ে খেলার জন্য আমরা বেশ কয়েকজনকে পাবো না। বিশেষ করে দুজন স্পিন বোলিং অলরাউন্ডারকে। এমন অবস্থায় যখন সাকিবের মতো একজন গুণসম্পন্ন খেলোয়াড়ের কথা ক্লাব ভেবেছে। এটা বেশ সহজ সিদ্ধান্তই ছিল।’

‘সাকিবের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ আর ব্যাট এবং বলে সে অসাধারণ। আর আমরা মুখিয়ে আছি সারের জন্য সে কী করতে পারে তা দেখার জন্য।’ সাকিবের সম্পর্কে অ্যালেক স্টুয়ার্টের এই বক্তব্যটাই হয়ত বুঝিয়ে দেয় কতটা মুখিয়ে আছে ক্লাবটি।
সাকিবের সঙ্গে বিশেষ অনুরোধে সারে ফিরিয়ে এনেছে ইংলিশ অভিজ্ঞ ক্রিকেটার টম কারানকেও। এক বছর আগেই নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা বলে লাল বলের ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন টম কারান। তবে এই ম্যাচের জন্য তাকেও রাখা হয়েছে ১৫ জনের স্কোয়াডে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,