editor
প্রকাশিত: 5:21 PM, September 9, 2024
মাদারীপুর প্রতিনিধি::মানবপাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ বিটিএস ফ্যান ক্লাবে আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করা এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৮।
রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এর আগে রোববার সকাল ৬টার দিকে শরিয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রোববার সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ৪র্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরেও বাড়ি ফিরে না আসলে পরিবারের সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে সে কোরিয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে। এরপর মেয়েটির পরিবার থেকে শরিয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়। বিষয়টি র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অবগত করলে উদ্ধারে নামে র্যাবের সদস্যরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা।
র্যাব আরো জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’ যুক্ত হয় ওই মাদ্রাসা ছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। মেয়েটিকে মানবপাচারের জন্য কোরিয়ায় নেয়াই উদ্দেশ্য ছিল চক্রটির। তাই মেয়েটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র্যাবের তৎপরতায় ১১ বছর বয়সী ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
দৈনিক সিলেটের সময়/আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ