editor
প্রকাশিত: 7:14 PM, September 10, 2024
কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ার পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ফলে ইন্টার মায়ামির ম্যাচগুলো তিনি দেখছেন গ্যালারিতে বসে। আবার আর্জেন্টিনার চলমান বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি স্কোয়াডের বাইরে রয়েছেন। ঠিক কবে নাগাদ মেসিকে মাঠে দেখা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এরইমাঝে তার জাতীয় দলে ফেরার সম্ভাব্য সময় জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আগামী মাসে (অক্টোবর) ৩৭ বছর বয়সী এই তারকার দলে ফেরার আশা এই বিশ্বকাপজয়ী কোচের। এমনকি অক্টোবরে বাছাইপর্বের ম্যাচও খেলতে পারেন মেসি। এ তো গেল জাতীয় দলের বিষয়, তার আগেই তিনি ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলতে পারেন। ইতোমধ্যে আমেরিকান দলটির হয়ে পুরোদমে অনুশীলন করছেন মেসি, সম্ভবত আগামী শনিবার এমএলএসে খেলতে পারেন ফিলাডেলফিয়ার বিপক্ষে। অর্থাৎ ভক্তদের ফের তাকে খেলতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে শিগগিরই।
বর্তমানে ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে মেসিবিহীন দলটি চিলিকে ৩-০ গোলে হারিয়েছে। আজ (মঙ্গলবার) রাতে আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এর আগে মেসির জাতীয় দলে ফেরা নিয়ে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘আমরা আশা করছি সে খেলা শুরু করবে। যখন আমরা পরবর্তী স্কোয়াড ঘোষণা করব (অক্টোবরে), আমরা তার সঙ্গে কথা বলব, যা আমরা অন্য সবার সঙ্গেই করি। তারপর দেখব সে আমাদের জন্য এভেইলেবল থাকে কি না।’
চিলির বিপক্ষে জয়ের পর লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল আর্জেন্টিনা। সমান সাতটি ম্যাচে তারা দুইয়ে থাকা উরুগুয়ের (১৪) চেয়ে চার পয়েন্টে এগিয়ে আছে। এ ছাড়া ১৩ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিন এবং ১০ পয়েন্টে চারে অবস্থান করছে ব্রাজিল। পয়েন্ট টেবিলে এমন দাপট ধরে রাখার লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষেও আজ জয় চায় আলবিসেলেস্তেরা।
মেসিকে ছাড়াই দলের এমন দারুণ অবস্থানে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, ‘কোনো দলের মেসির ওপর নির্ভরশীল না হওয়া কঠিন। সে যে দলেই থাকুক না কেন, তাদের সবার ক্ষেত্রে এই পরিস্থিতি আসে, কারণ সে ব্যতিক্রমী খেলোয়াড়। এই দলের (আর্জেন্টিনা) একটি ভালো দিক হচ্ছে– মাঠে যারা খেলছে তাদের নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে। যদিও পরিস্থিতিভেদে পারফর্মার পরিবর্তন হয়। লিওকে (মেসি) ছাড়াই আমরা একই কাজ করতে চেষ্টা করি, তবে তার চূড়ান্ত স্পর্শ (ছাড়াই আরকি)। মাঠে থাকা ফুটবলাররা প্রত্যেকে নিজেদের কাজটা ভালোভাবে জানে।’
প্রসঙ্গত, কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামা হয়নি আর্জেন্টাইন অধিনায়ক মেসির। ডান পায়ের অ্যাঙ্কলে চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন প্রায় দুই মাস। এরপর আগস্টের শেষদিকে তিনি ধীরে ধীরে মাঠের অনুশীলন শুরু করেন। যদিও তাকে পাওয়ার অপেক্ষা দীর্ঘ হচ্ছিল মায়ামির। তাকে দর্শক বানিয়েই এবারের লিগস কাপ থেকে বিদায় নেয় ফ্লোরিডার ক্লাবটি, অথচ পিএসজি ছেড়ে মেসি মায়ামিতেই যোগ দিয়েই এই ট্রফিটি জয় করেছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,