editor
প্রকাশিত: 6:23 PM, September 13, 2024
নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবির খোকনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহারের আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ৪ আগস্ট নেত্রকোণা বারহাট্টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবর্ষণে সরাসরি জড়িত ছিলেন খায়রুল কবির খোকন।
বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খায়রুল কবির খোকনের নামে বারহাট্টা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট হামলা ও ভাঙচুরের জন্য তাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আরেকটি মামলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্রদের ওপর গুলিবর্ষণ করায়।
অপর আরেকটি মামলা ২০২২ সালে বিএনপির একটি সমাবেশের মঞ্চ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ