editor
প্রকাশিত: 6:18 PM, September 14, 2024
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। রাউয়ালপিন্ডিতে তারা জিতেছে ২-০ ব্যবধানে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কারও বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।
শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বোনাস ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই দেওয়া হয়েছে বলে জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এসময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে।
এরপর তিনি জানান, বোনাসের টাকার একটা অংশ ক্রিকেটাররা দেবেন বন্যার্তদের সাহায্যার্থে।
বন্যার্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ সময় শান্ত বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করবো দেশের আরও অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,