editor

প্রকাশিত: 6:29 PM, September 15, 2024

থানায় ঝুলিয়ে নির্যাতন, ১২ বছর পর সাবেক ওসিসহ ৯ পুলিশের নামে মামলা

থানায় ঝুলিয়ে নির্যাতন, ১২ বছর পর সাবেক ওসিসহ ৯ পুলিশের নামে মামলা

ফাইল ছবি: ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে (নীল রঙ চিহ্নিত) পেটানো হয় এসএম মাহমুদুল হক টিটোকে। সিলেটের সময় নিউজ ।

খুলনা সদর থানায় ছাত্রদল নেতাকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের আলোচিত ঘটনার ১২ বছর পর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানসহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) ঘটনার ভুক্তভোগী খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহমুদুল হক টিটো বাদি হয়ে খুলনা মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।

তিনি নগরীর টুটপাড়া মেইন রোডের এস এম এমদাদুল হকের ছেলে।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ওই থানার তৎকালীন এসআই মো. শাহ আলম, মো. জেলহাজ্ব উদ্দিন, তৎকালীন পুলিশের সোর্স কাসেম, জাহিদ, তারক, ইস্রাফিল, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তৎকালীন কমিশনার শফিকুর রহমান ও তৎকালীন ডিসি (সাউথ)।

আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ১৭ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দিতে কেএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

২০১২ সালের ২২ এপ্রিল বিএনপির হরতাল চলাকালে পুলিশ আটক করে মাহমুদুল হক টিটো ও আরেক ছাত্রদল নেতা ফেরদৌস রহমান মুন্নাকে।

মামলার এজাহারে বলা হয়, সেদিন আনুমানিক সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে তৎকালীন পুলিশ কমিশনার শফিকুর রহমান ও ডেপুটি পুলিশ কমিশনারের নির্দেশে ওসি এস এম কামরুজ্জামানসহ আসামিরা মাথায় হেলমেট, হাতে লাঠি ও সরকারি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাহমুদুল হক টিটো ও ফেরদৌস রহমান মুন্নাকে জোরপূর্বক আটক করেন। তাদের হাতকড়া পরিয়ে ও চোখ গামছা দিয়ে বেঁধে থানায় নিয়ে আসা হয়।

পরে মাহমুদুলকে হাতকড়া পরা অবস্থায় থানার ভেতরে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। পুলিশের বেধড়ক মারধরে মাহমুদুল অজ্ঞান হয়ে পড়েন। ওসি কামরুজ্জামান তখন পুলিশ সদস্যদের বলেন, ‘-লার জ্ঞান ফেরা, আমাদের আরও কাজ বাকি আছে। ’

তখন আসামি এসআই মো. জেলহাজ্ব উদ্দিন চোখে-মুখে পানি দিয়ে মাহমুদুলের জ্ঞান ফেরান। কিন্তু তিনি কোনোভাবেই বসতে পারছিলেন না। আসামিরা তাকে বারবার লাঠি দিয়ে আঘাত করেন। এক পর্যায়ে তৎকালীন ওসি বাদীর পেটে লাথি মেরে মেঝেতে ফেলে দেন। বলেন, ‘-লাকে ক্রসফায়ারের জন্য গাড়িতে ওঠা, সব জানতে পারবো’।

তখন মাহমুদুল মেঝেতে পড়ে থাকলে আসামিরা পুনরায় পেটাতে থাকেন। এতে তার হাড় ভেঙে যায় এবং তিনি জখম হয়ে জ্ঞান হারান। পুলিশ কমিশনার ও ডেপুটি কমিশনারের নির্দেশে পরে তাদের জেলহাজতে রাখা হয়। শুধু তাই নয়, সেদিন পুলিশ একটি মামলা দায়ের করে, যার প্রধান আসামি করা হয় মাহমুদুলকে এবং ছাত্রদল নেতা ফেরদৌস রহমান মুন্নাও ছিলেন আসামির তালিকায়।

ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের ঘটনাটি নিয়ে সিলেটের সময় ‘খুলনা সদর থানা অ্যাকশন, ওসি স্টাইল’ শিরোনামে খবর প্রকাশ হয়। যা তখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। পরে সেই ঘটনায় ওসি কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়। এরপর সিপাহী আবু সুফিয়ান, সিপাহী মামুন আখতার এবং ওসির গাড়িচালক সুধাংশুকেও প্রত্যাহার করা হয়।

ঘটনার ধারাবাহিকতায় ‘খুলনার সেই ওসি ক্লোজড’ ও “ওসি কামরুজ্জামানের আমলনামা” শিরোনামে আরও দুটি প্রতিবেদন প্রকাশ হয় সিলেটের সময়-নিউজে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ