admin
প্রকাশিত: 8:46 PM, September 20, 2024
রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্স এর উদ্যোগে সংগঠনের প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
(২০ সেপ্টেম্বর শুক্রবার) বিকালে বালাগঞ্জ উপজেলা দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় মোরার বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় ক্রিয়েটিভ এডুকেশনে প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গহরপুর ব্লাড ফাইটার্স এর সভাপতি মোশাররফ হোসেন কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রবাসী সদস্য রায়হান আহমদ, রাজুল ইসলাম রাজু, জালাল আহমদ।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য পাবলুল হক, ফারহান আহমদ চৌধুরী, জাহিদ হাসান, কামরুল হোসেন, মাহদি আহমদ চৌধুরী, ইফতেহার হোসেন জুবেল, শাহ জাহান, সাইফুল ইসলাম, জাবির আহমদ, তাজুয়ার আহমেদ তানিম, সাগর আহমেদ, আবু সুফিয়ান, শাকিল আহমেদ, সুফিয়ান মিয়া, আব্দুল মোক্তাদির নাহিদ, আব্দুল কাইয়ুম রোহান, এস আই জামিল প্রমুখ।
রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইটার্সের সকল সদস্যদের উদ্দেশ্যে সংবর্ধিত অতিথিরা বলেন, গহরপুর ব্লাড ফাইটার্সের সদস্যরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
রক্তদান সংগঠনের মত নিঃস্বার্থ কাজের পাশাপাশি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মাদক মুক্ত সমাজ গড়ে তুলবে বলে আমরা আশা রাখি।
ইনশাআল্লাহ আমরা সর্বদা তোমাদের সাথে আছি এবং তোমাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবো।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।