editor
প্রকাশিত: 12:41 PM, September 22, 2024
স্পোর্টস ডেস্ক: চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে ভারতের।
আজ রোববার ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
কঠিন সময়ে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। জয় বা ড্র, কোনোটি না পারলেও অন্তত ব্যবধানটা কমাতে পারবেন এমনটিই প্রত্যাশা ছিল ভক্তদের।
কিন্তু ভক্তদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি সাকিব-শান্ত। ৪৮ রানের জুটি করে আউট হয়ে যান সাকিব। ৫৬ বলে ২৫ রান করে সাজঘরে ফেরত যান টাইগার ব্যাটার।
৫২তম ওভারে রবীচন্দ্রন অশ্বিনকে ঠেকাতে যান সাকিব। কিন্তু তার ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো যসস্বি জয়সওয়ালের হাতে। এতে চতুর্থ দিনে প্রথম আর ইনিংসের পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
পিচে এসে টিকতে পারেননি নতুন ব্যাটার লিটন দাসও। ৫৫তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ হন উইকেটরক্ষক ব্যাটার। ১০ বল খেলে মাত্র ১ রান করেন লিটন।
অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ (১০ বলে ৮)। ডানহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে ফাইফার পূর্ণ করেন অশ্বিন।
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন একটি সেঞ্চুরি আশা করছিলেন শান্তর কাছ থেকে। কিন্তু শেষ পর্যন্ত সুজনের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি শান্ত। সতীর্থদের সহায়তা না পেয়ে ধৈর্য হারান এই ব্যাটার। মারতে যান বড় শট। তাতেই গড়বড় করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।
জাসপ্রিত বুমরাহর বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সটা কভার অঞ্চলে জাদেজার হাতে ক্যাচ হন শান্ত। ১২৭ বলে ৮২ রান করেন তিনি।
এরপর আউট হয়ে যান তাসকিন আহমেদও (৪ বলে ৫)। অশ্বিনের ষষ্ঠ শিকার হন তিনি। ১৪ বলে ৭ করে জাদেজার বলে হাসান মাহমুদ বোল্ড হলে চেন্নাইয়ে ব্যর্থ মিশন শেষ হয় বাংলাদেশের।
এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,