editor

প্রকাশিত: 1:36 AM, September 24, 2024

তরুন আলেমদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তরুন আলেমদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: তরুণ আলেম প্রজন্ম ২০২৪ এর উদ্যোগে “জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলেম শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সদস্য মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও সংগঠনের পরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, রাজধানীর মিরপুরের ‘মাদরাসা দারুর রাশাদ’ এর মুহতামীম মাওলানা সালমান, আলেম লেখক ও কবি মাওলানা মুসা আল হাফিজ, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হুসাইন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম।

সংগঠনের সদস্য মাওলানা এখলাছুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা চলতি বছরের জুলাই-আগষ্টে সংগঠিত ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলনে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অবদান এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রধান আলোচক মুসা আল হাফিজ বলেন, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেই প্রশ্নটি জোরালভাবে উঠছে, তা হলো এই বিপ্লবের ফলে গঠিত বর্তমান সরকার দুই মাস পার করে ফেললেও বিপ্লবে জীবনদানকারী শহীদদের জন্য বা আহতদের জন্য আসলে তারা কী করতে পেরেছে? সরকারের কাজের এই ধীরগতি হতাশাজনক। তিনি বলেন কেউ কেউ বিপ্লবের মালিকানা নিতে চান। তারা বলতে চাচ্ছেন তরুনরা তাদের বই পড়ে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। কিন্তু না! বিশেষ কারো বই পড়ে কেউ এই বিপ্লব করেনি। এই বিপ্লব বাংলাদেশের আত্মার ভেতর থেকে জেগে উঠেছে। এই বিপ্লবকে কোনো অবস্থাতেই বেহাত হতে দেয়া যাবে না।

মুসা আল হাফিজ আরো যোগ করে বলেন বিপ্লবে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের সংখ্যা শতাধিক। কোনো ব্যাক্তিগত স্বার্থ ছাড়াই মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে এগিয়ে এসেছে শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশায়। তারা দেখতে চায় এমন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে দিল্লি কিংবা ওয়াশিংটনের কোনো প্রভুত্ব থাকবেনা।

উক্ত আলোচনা সভার মাধ্য দিয়েই ‘তরুন আলেম প্রজন্ম ২০২৪’ নামে তরুন আলেমদের এই প্লাটফর্ম আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। আলোচনা সভায় তরুন আলেম প্রজন্ম ২০২৪ এর আত্মপ্রকাশের উদ্দেশ্য ও পরিচিতি তুলে ধরেন সংগঠনের পরিষদ সদস্য মাওলানা আশরাফ মাহদী। এসময় তরুন আলেম প্রজন্ম ২০২৪ এর ছয়চল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। এছাড়াও আলোচনা সভায় জুলাই বিপ্লবে শহীদ হওয়া আলেম-শিক্ষার্থীদের একটি প্রাথমিক তালিকাও প্রকাশ করা হয়। তালিকাটি তুলে ধরেন সংগঠনের আরেক পরিষদ সদস্য মাওলান এডভোকেট বিলাল আহমদ চৌধুরী।

শহীদের তালিকা প্রকাশকালে বিলাল আহমদ চৌধুরী বলেন, এটি আমাদের শহীদদের প্রাথমিক তালিকা হিসেবে প্রকাশিত হলো। প্রকাশিত তালিকায় কারো কাছে কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হলে তা প্রদত্ত নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো। তিনি বলেন পরবর্তীতে প্রাপ্ত তথ্যমতে সংযোজন-বিয়োজন শেষে আরেকটি স্বতন্ত্র প্রোগ্রামের মাধ্যমে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্যারাও উপস্থিত থেকে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন।

প্রেস বিজ্ঞপ্তি

আর/এম

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ