admin
প্রকাশিত: 7:54 PM, September 24, 2024
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি, প্রতিথযশা সাংবাদিক ও বিশিষ্ট পেশাজীবি নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের ৩য় তলায় নামাজ কক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে গুরুতর অসুস্থ রুহুল আমিন গাজীকে মহান আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন এই কামনা করা হয়।
মাহফিলের শুরুতে রুহুল আমিন গাজীর কর্মময় জীবনের বিভিন্ন অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, এসএসইউজে’র সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ।
মাহফিল পরিচালনা করেন এসএমইউজের সহসাধারন সম্পাদক এম এ মতিন। দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ ঈশা তালুকদার।
দোয়া মাহফিলে অংশ নেন-সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, সংগঠনের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য আনাস হাবিব কলিন্স, ফয়সাল আমীন, রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,শফিক আহমদ শফি, খালেদ মেহেদী, নুরুল ইসলাম, শেখ আব্দুল মজিদ, জুনেদ আহমদ চৌধুরী, মোহাম্মদ বদরুল আমীন প্রমুখ।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
8 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা