admin
প্রকাশিত: 8:21 PM, September 24, 2024
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, এদেশের ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনাকে হটাতে অনেক ত্যাগ স্বীকার করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার মানুষকে গুম, খুন ও নির্যাতন করলেও তারা পিছু হঠেনি। বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তাদের এ আত্মত্যাগ সফল হবে। বিএনপি এদেশের মানুষের আশা আকাক্ষা পূরনে কাজ করবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। বিদেশে তাদের সরব ভূমিকা আন্দোলনকে গতিশীল করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের উদ্যোগে যুবদল লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি লায়েক মিয়ার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর কাজীটুলাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর কৃষকদলের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুবদলের লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি লায়েক মিয়া। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, ফ্যাসিন্ট হাসিনার পতনের আন্দোলন গত ১৭ বছর ধরে তিলেতিলে গড়ে ওঠেছে। আগামীতে বিএনপির সরকারের মাধ্যমে এদেশের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা এ আন্দোলনের ফল লাভ করবে। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে এদেশের কৃষক শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, মোফাজ্জল হোসেন পিরু, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর, সদর উপজেলা শাখার আহবায়ক শহিদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, বিমানবন্দর থানা শাখার আহবায়ক এ কে এম শাহজাহান, সদস্য সচিব শাহ আলম, জালালাবাদ থানা শাখার সদস্য সচিব ওসমান গনি কাচন, সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, তাহের আলী সুমন, ময়নুল হক স্বাধীন, খন্দকার মুমিন, মুহিত হাসান, শেখ লুৎফুর রহমান, মাহবুবুর রহমান মন্তাজ, শফিক আহমদ চৌধুরী, আকিল আহমদ, পলাশ আহমদ চৌধুরী, শেখ সুমন আহমদ, মিনহাজ উদ্দিন, আমির হোসেন, আব্দুল বাছিত, ছয়ফুল আলম, সেলিম আহমদ, নাসির আহমদ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।