admin
প্রকাশিত: 11:03 PM, September 25, 2024
বৃটেনের প্রথিতযশা আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ও বিশিষ্ট সমাজসেবী ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, মানবতার কল্যাণে সম্পৃক্ত থাকার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। তিনি বলেন, আমাদের নাতিদীর্ঘ এই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাঁর অপার সৃষ্ঠির প্রতি আমাদের সদয় হতে হবে।
তিনি ২৫ সেপ্টেম্বর বুধবার নগরীর জালালাবাদ আবাসিক এলাকায় অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন আয়োজিত তাঁর নিজস্ব আর্থিক সহায়তায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।
ব্যারিস্টার নাজির আহমদ বলেন, দুঃস্থ ও প্রতিবন্ধীরা আমাদের সমাজে অবহেলা ও অবজ্ঞার স্বীকার, অথচ তারাও আমাদের ভাই ও বোন। সমাজের সকল সামর্থবান মানুষ দুঃস্থ ও প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমাদের ইসলাম ধর্মে মানবতার কল্যাণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আমরা যদি ইসলামের বিধানগুলোকে যথাযথভাবে অনুসরণ করি তাহলে আমাদের সমাজে কোন অশান্তি থাকবেনা, কিংবা থাকবেনা কোন বৈষম্য।
হুইলচেয়ার বিতরন অনুষ্ঠানে তাঁর সাথে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মু: মোস্তফা মিয়া। অনুষ্ঠানে কয়েক ডজন প্রতিবন্ধীকে মানসম্মত ও মেডিক্যালি রেকমেন্ডেড হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।