admin

প্রকাশিত: 9:55 PM, September 26, 2024

পণ্য পরিবহনে নিরাপত্তা ও পাথর কোয়ারি চালুর দাবি

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভা

পণ্য পরিবহনে নিরাপত্তা ও পাথর কোয়ারি চালুর দাবি

পণ্য পরিবহনকালে সিলেটের বিভিন্ন এলাকায়ট্রাক চালকরা হয়রানীর শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ।

সংগঠনের মাসিক সভায় সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে এমনিতেই পণ্যবাহী পরিবহন মালিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন। সাম্প্রতিকালে বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীরা হয়রানী ও চাঁদাবাজির উদ্দেশ্যে পণ্যবাহী পরিবহন আটকে তল্লাশি ও পণ্য লুট করছে, যা মালিক সমিতিকে ভাবিয়ে তুলেছে।

নেতৃবৃন্দ এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণে আইনশৃখলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। সেই সঙ্গে কোনো ধরণের অবৈধ পণ্য বহন না করার জন্যও ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান চালকদের প্রতি আহবান জানান।

দক্ষিণ সুরমার কদমতলীর ইয়াসিন প্লাজাস্থ সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলাট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুল মুকিত, সহসভাপতি তাজরুল ইসলাম তাজুল, ফয়জুল ইসলাম, রাখাল দে, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মাহমুদ আহমদ চৌধুরী, মো. মোহিদ মিয়া, মো. আবদুছ ছত্তার মামুন, যুগ্ম সম্পাদক মো. শাহ জাহান, সহ সম্পাদক মো. আব্দুর রকিব, মো. সেবুল মিয়া, আবদুল মুকিত মুকুল, মো. মাহবুবুর আলম, অর্থ সম্পাদক হাজী মো. সায়েস্তা মিয়া, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, ক্রীড়া সম্পাদক আরিফ আহমদ চৌধুরী, কার্য নির্বাহী সদস্য মো. আকতার রশিদ চৌধুরী, মো. আজির উদ্দিন, আল আমিন প্রমুখ।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের সহসভাপতি তাজরুল ইসলাম তাজুলকে কার্য্যকরী সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় বক্তারা বলেন, সিলেটের খনিজ সম্পদের মধ্যে অন্যতম হল পাথর কোয়ারি। পাথর কোয়ারি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অন্যতম ভূমিকা রাখে।এর সঙ্গে পরিবহণ সেক্টরসহ এ অঞ্চলের কয়েক লাখ মানুষের ব্যবসা-বাণিজ্য, রুটি-রুজির সম্পর্ক।
সভায় দেশের অর্থনীতিতে গতি আনতে এবং কর্মহীন শ্রমিক ও এর সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীদের কথা চিন্তা করে কোয়ারিগুলো পুনরায় খুলে দেয়ার দাবি জানানো হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।