admin
প্রকাশিত: 3:35 PM, September 27, 2024
অনলাইন ডেস্ক
জাতীয়তাবাদী দলের তিন অঙ্গ ও সহযোগী সংগঠন সারাদেশে যৌথ কর্মীসভা করতে যাচ্ছে। ‘আমরা যদি থাকি সৎ-দেশ সংস্কার সম্ভব’ স্লোগান নিয়ে এই কর্মীসভা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মীসভায় বক্তৃতা করবেন। দলীয় নেতাকর্মীদের চাঙা করতে ও সংগঠনগুলোকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ কর্মীসভা সফলে তিন সংগঠনের সমন্বয়ে টিম গঠন করা হয়েছে।
সারাদেশে বিভাগ ভিত্তিক মহানগর ও জেলা শহরে তিন সংগঠনের শীর্ষ নেতাদের নেতৃত্বে প্রতিটি টিম
প্রথম দিন কর্মীসভা, দ্বিতীয় দিন ওই জেলায় দলের নির্বাচনি প্রতিক ‘ধানের শীর্ষ’ সম্বলিত লিফলেট বিতরণ করবে।
২৮ সেপ্টেম্বর শনিবার থেকে এই যৌথ কর্মীসভা শুরু হচ্ছে। এদিন চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা
সিলেট মহানগর ও জেলা এবং ঝালকাঠি জেলায় কর্মীসভা হবে।
এক নম্বর টিম বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও ফরিদপুর বিভাগে কাজ করবে। এই টিমে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী ছাত্রদলের
সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
দুই নম্বর টিম সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ ও রাজশাহী বিভাগে কাজ করবে। এই টিমে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল।
তিন নম্বর টিম কাজ করবে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও রংপুর বিভাগে। এই টিমে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ