editor
প্রকাশিত: 11:08 AM, September 13, 2020
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর ঠেকাতে আসা বাড়িওয়ালা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বাদল মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাদল মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন বাদল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৫),বাড়িওয়ালা তাজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
আহতরা হলেন-বাদল মিয়া ও নাজমা দম্পতির ছেলে সোহাগ (১৫) এবং বাড়িওয়ালার মেয়ে কুলসুম (২৩)।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে বাদল মিয়ার সঙ্গে তার স্ত্রী নাজমা বেগমের মনমালিন্য চলছিল। এনিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। এর জের ধরে রোববার ভোরে নাজমার ঘর থেকে হইচই শুনে বাড়িওয়ালা তাজুল ও তার স্ত্রী মনোয়ারাসহ আশপাশের লোকজন এগিয়ে যান। এসময় তারা বাদলকে থামানোর চেষ্টা করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে নাজমা ছাড়াও বাড়িওয়ালাসহ উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে নাজমা ও তাদের ছেলে সোহাদ এবং বাড়িওয়ালা দম্পতি ও তাদের মেয়ে আহত হন। একপর্যায়ে আহত সোহাগ তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে নাজমা ও মনোয়ারাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হওয়ায় তাজুলকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পরে পথেই তিনি মারা যান। আহত দু’জনকে ওই সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পরই ঘাতক বাদলকে আটক করে পুলিশ।
শিবপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছরে আর কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
3 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা