admin

প্রকাশিত: 10:09 PM, September 29, 2024

সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে : রেজাউল করিম পল

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পথসভা ও ধানের শীষ প্রতীক নিয়ে লিফলেট বিতরণ

সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে : রেজাউল করিম পল

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল বলেছেন, স্বৈরাচার হাসিনার পতনে জাতীয়তাবাদী শক্তি অগ্রণী ভূমিকা রেখেছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সফলতা পেয়েছে চলতি বছরের আগস্টে। এবার বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। এজন্য তারেক রহমানের নেতৃত্বের  অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

রোববার (২৯ সেপ্টেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে পথসভা ও ধানের শীষ প্রতীক নিয়ে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক ধারাবাহিকতায় এ পথসভা ও ধানের শীষ প্রতীক নিয়ে লিফলেট বিতরন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেন, অতীতের সকল আন্দোলন সংগ্রামে যুবদল সামনের সারিতে ছিল। এখন দেশগড়ার মিশনে তারেক রহমানের নির্দেশে কাজ করছে যুবদল। দেশের যুবসমাজকে যুবদলের পতাকাতলে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করবে যুবদল।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, যুগ্ম সম্পাদক মাসুদুল করিম নুহেল, এখলাছুর রহমান মুন্না, আজমল হোসেন তুহিন, লুৎফুর রহমান , সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, সাহেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুর রহমান, সংগঠনিক সম্পাদক মাসরুল রাসেল, যোগাযোগ সম্পাদক সোহানুর রহমান সামাদ, দক্ষিন সুরমা উপজেলা যুবদলের যুগ্য আহবায়ক হুমায়ুন রাশিদ, সুলেমান আহমদ রাজন, নাজির হোসেন,  সিলাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক  সালাউদ্দিন আহমদ লিটন. নাজিম আহমদসহ সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।