admin
প্রকাশিত: 8:22 PM, September 30, 2024
জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার এর সভাপতিত্বে ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের প্রশিক্ষক নাজমা পারভীনের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া।
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, কন্যাশিশুর অভিভাবক সাবিনা ইয়াসমীন শিল্পী, শিশুদের পক্ষে বক্তব্য রাখেন মাহামিদ ফারাবী মাসনুন, নুজাইফা হানিফ তাহা প্রমুখ।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক সুবর্ণা সরকার বলেন, কন্যাশিশুদের অধিকার বিষয়ে পারিবারিক ও সামাজিক ভাবে আরো সচেতন হতে হবে। কন্যাশিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে পরিপূর্ণভাবে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলতে পারলে তারাই দেশের নেতৃত্বে অংশীদার হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি পিতা-মাতা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানের সফলতা অর্জন পিতা-মাতার জন্য গর্ব, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে সম অধিকার দিয়ে তাদেরক এগিয়ে নিতে হবে। ছেলেদের মত মেয়েদের দায়িত্ব ও যত্ন নিলে আর কন্যা দিবস পালন করতে হবে না।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।