editor
প্রকাশিত: 3:48 PM, October 1, 2024
ফরিদপুর প্রতিনিধিঃ থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় ফরিদপুর থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
মহাসড়কে অবৈধভাবে থ্রি হুইলার চলাচল করার ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৩০ শে সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় মিনি বাসের তিন শ্রমিককে মারধর করে থ্রি হুইলারের শ্রমিকরা। এ ঘটনার পর বাস শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ করে বাস চলাচল বন্ধ রাখে। রাতে উভয় পক্ষের মধ্যে কোন ধরনের সমঝোতা না হওয়ায় মঙ্গলবার ( ১ লা অক্টোবর) সকাল থেকেও আভ্যন্তরীণ কোন রুটেই বাস চলাচল করেনি। আর দুপুর থেকে মুন্সিবাজার এলাকায় মহেন্দ্র শ্রমিকরা সড়ক অবরোধ করলে ফরিদপুর থেকে দূর পাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি মোঃ কামরুল ইসলাম সিদ্দিকী জানান, মহাসড়কে অবৈধ যান ফ্রি হইলা চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, উভয় পক্ষের সাথে আলোচনা চলছে। সমঝোতা সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ