editor
প্রকাশিত: 6:38 PM, October 2, 2024
অনলাইন ডেস্ক
বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকার দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার থেকে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় ত্রাণ দেয়া শুরু হয়েছে। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, কৃষিকে সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ধানের চারা সরবরাহ করা হয়েছে। এরপরে শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে। ৫টি জেলায় শিক্ষা সামগ্রী বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০ হাজার শিক্ষা সামগ্রী বুধবার পাঠানো হয়েছে। এখন মেডিকেল ক্যাম্প চলছে। আর বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার অধিক সহায়তা পাওয়া গেছে। সে সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।
তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকার দল। শুধু বন্যার্ত মানুষের পাশে নয়। যেকোন প্রয়োজনে, দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। বিএনপি সেই দল, যে দল জনগণের পাশে থাকে। যে দলের নেত্রী কোন অবস্থাতেই দেশের জনগণকে রেখে বাইরে চলে যাননি। ইতিহাস তার সাক্ষী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ