admin
প্রকাশিত: 10:25 PM, October 2, 2024
অনলাইন ডেস্ক
ভারত সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাই ও কানপুর দুই টেস্টেই হেরে যায় টাইগাররা।
গতকাল শেষ হয়ে টেস্ট সিরিজ। আগামী রোববার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই টি-টোয়েন্টি সিরিজের দলে যারা নেই তারা আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন।
মুশফিক-মুমিনুলরা আগামীকাল দেশে ফিরলেও ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি থেকে সদ্য বিদায় নেওয়া এই তারকা অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করতে গতকাল রাতেই টিম হোটেল ছেড়েছেন।
দেশে ফেরার সুযোগ না থাকায় আপাতত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে খেলার কথা এই অলরাউন্ডারের। সেই টুর্নামেন্টে খেলবেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও।
৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৪ অক্টোবর। আর চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। যদিও ভিন্ন ক্লাবের হয়ে মাঠ মাতাবেন এই দুই তারকা। তামিম খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আর সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভস।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,