editor

প্রকাশিত: 6:07 PM, October 3, 2024

গার্মেন্টসে বিশৃঙ্খলা নিয়ে নতুন চিন্তায় মালিকেরা

গার্মেন্টসে বিশৃঙ্খলা নিয়ে নতুন চিন্তায় মালিকেরা

নিউজ ডেস্ক: কারখানার ভেতরে ভাঙচুর, শ্রমিকদের অভন্তরীণ কোন্দলে পক্ষে-বিপক্ষে হেনস্তা থেকে রাজপথের আন্দোলন তাদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে মনে করলেও তা পুরোপুরি শেষ হয়নি। এতে করে নতুন করে চিন্তায় মালিকপক্ষ। শ্রমিক সংগঠনগুলোর কাছেও এ পরিস্থিতি বেশ ধোঁয়াটে। ১৮ দফা মেনে নেওয়ার পরও কেন আন্দোলন থামছে না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, ১৮ দফা মেনে নিলেও তা বাস্তবায়ন করা যাবে কিনা, সেই চিন্তা দূর না হতেই দীর্ঘসময় কারখানা বন্ধের যে ক্ষতির মুখোমুখি হতে হবে, সেটার চিন্তাও ভর করেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে সামনে দুর্ভোগে পড়তে হবে বলেও শঙ্কা তাদের।

গতকাল ঢাকার সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের টানা ৫২ ঘণ্টার অবরোধ প্রত‍্যাহার করেছেন শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে পুলিশের আশ্বাসে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ওই গুরুত্বপূর্ণ মহাসড়কটি অবরোধ করে রাখেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। আশুলিয়া থানার ওসি আবু বক্কর জানান, শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষকে তাদের মুখোমুখি করার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, গতকালও নতুন করে ১০টি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন মালিকরা। চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় তারা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১০টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত ১৫ দিন ধরে যে এলাকাগুলোয় দফায় দফায় আন্দোলন হয়েছে। সেসব এলাকার কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের ক্ষোভের অনেকগুলো কারণের একটি হলো শ্রম আইনের ১৩ (১) ধারা, যেখানে বলা আছে, কোনও প্রতিষ্ঠানের কোন শাখা বা বিভাগে বে-আইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন, এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনও মজুরি পাইবেন না। বেতন বকেয়া রয়েছে, এমন অনেক কারখানায় শ্রমিকরা এধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপেক্ষাকৃত ছোট কারখানার শ্রমিকরা নানা বৈষম্যের শিকার হয় এবং মালিকপক্ষের এই সিদ্ধান্তে সাধারণ শ্রমিক ভুক্তভোগী হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরুষ শ্রমিক বনাম নারী শ্রমিকের দ্বন্দ্ব। কিছু কিছু কারখানায় পুরুষ শ্রমিকরা মনে করেন, তারা বৈষম্যের শিকার। নানা অজুহাতে তাদের চাকরিচ্যুত করে নারীদের কাজে নিয়োগ দেওয়ার প্রবণতা বন্ধের দাবি জানান তারা।

এর আগে, ১৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময় সভায় পোশাক মালিকরা বিশৃঙ্খলা ঠেকানো না গেলে কারখানা বন্ধের হুঁশিয়ারি দেন। তৈরি পোশাক মালিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কারখানা চালু হওয়ায় বেশিরভাগ মালিক আপাতত খুশি হলেও অনেকের মধ্যে নতুন দুশ্চিন্তা দেখা দিয়েছে। তারা বলছেন, বাস্তবে সব কারখানায় নতুন করে মজুরি বৃদ্ধি ও বছর শেষে ১০ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া সম্ভব হবে না। আর সেটা সম্ভব না হলে শ্রমিকদের কীভাবে সামলানো হবে, তা আমাদের জানা নেই। এছাড়া অনেকেই এখনও কারখানার নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। কারখানার ভেতরে হুটহাট অরাজকতা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এতদিনেও পরিস্থিতি সামাল দেওয়া গেল না কেন প্রশ্নে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন বলেন, সব কারখানার পরিস্থিতি একরকম না। কয়েকটি বড় কারখানা বাদে অসংখ্য ছোট কারখানাগুলো ১৮ দফা বাস্তবায়ন করতে পারবে না। ফলে শ্রমিকরা মনে করছে তারা আরও বড় ধরনের বৈষম্যর শিকার হবে।

তিনি বলেন, বকেয়া বেতন দিতে হবে, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এখন শ্রমিকরা অধিকার সচেতন ও মালিকদের সান-শওকত বেড়েছে। কিন্তু মালিক শ্রমিক সম্পর্কের উন্নয়ন ঘটেনি।

মালিকেরা শ্রমিকদের আন্দোলনকে নাশকতা, অন্তর্ঘাত ও বাজার হারানোর ভয় দেখিয়ে ১৩(১) ধারার মতো অগণতান্ত্রিক আইনের অপপ্রয়োগ করে কারখানা বন্ধ করার কারণে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এই বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস শিল্পে আর্থিক কী পরিমাণ ক্ষতির শঙ্কা করছেন আপনারা প্রশ্নে বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ব্যবসা হলে তবেই শ্রমিককে বেতন দিতে পারবে মালিকেরা। এভাবে অস্থিরতা বিরাজ করলে ব্যবসা কমবে এবং পুরো খাতটাই অস্থির হয়ে থাকবে। আরও নানা ধরনের সমস্যা দেখা দেবে।

কী ধরনের ক্ষতির শঙ্কা করছেন জানতে চাইলে তিনি বলেন, যে কারখানা আজ বন্ধ তার আজকের দিনের কস্ট লস হবে। এই যে তিনি উৎপাদন করতে পারছেন না এরজন্য ক্রেতা তাকে কী করবে সেটা এখনও বলা যাচ্ছে না। ফলে নানাদিন থেকে ক্ষতির মুখোমুখি হতে হবে। আর্থিক ক্ষতিটাতো ভয়াবহ আকার নিবেই, যে ইমেজ ক্ষতি হবে সেটা পুনরুদ্ধারে বেগ পেতে হয় সবচেয়ে বেশি।

ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে, তা সুনির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, তবে ব্যাংক যদি সহযোগিতা না করে তখন সমস্যা বড় আকার ধারণ করবে, এটা নিশ্চিত করে বলা যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ