admin

প্রকাশিত: 9:04 PM, October 3, 2024

সিলেটে জাতীয় কৃষি যান্ত্রিকীকরন বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে জাতীয় কৃষি যান্ত্রিকীকরন বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
সিলেটে ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লিংক এগ্রিকালচার পলিসি একটিভিটি প্রোগ্রামের আওতায় দিনব্যাপী জাতীয় কৃষি যান্ত্রিকীকরন বিষয়ক বিভাগীয় কর্মশালা বৃহস্পতিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এগ্রিকালচারাল মেকানাইজেশনের নীতিমালার ২০২০ এর পর্যালোচনা থেকে প্রাপ্ত তথ্যাদির ইস্যুভিত্তিক আলোচনা ও নীতিমালার পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন বিষয়ে ঐক্যমতে পৌছানোর উদ্দেশ্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডিএই ঢাকার প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ ড.মোঃ সাহিনুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন-কৃষির উৎপাদন বৃদ্ধিতে কৃষি যান্ত্রিকীকরণের এর বিকল্প নেই; কৃষি যান্ত্রিকীকরণকে বর্তমান সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প। পাশপাশি কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে দক্ষ জনবল তৈরিতে মাঠ পর্যায়ে নেয়া হচ্ছে নানা উদ্যোগ।
তিনি আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের আগমনে সেনসর, আইওটি এবং কৃত্রিম বৃদ্ধিমত্তা সক্ষম ডিজিটাল প্রযুক্তি কৃষি উন্নয়নে অনিবার্য। তাই কৃষি যান্ত্রিপাতি ও খুচরা যন্ত্রাংশ আমদানী, ব্যবহার, বিক্রয়, বিক্রয়ত্তোর সেবাপ্রদান, সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ সমস্ত কিছু সুনির্দিষ্ট নীতির আলোকে নিয়ে এসে অগ্রসরের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
 ডিএই, সিলেট অঞ্চলের পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামানের সভাপতিত্বে ও পলিসি এক্টিভিটির সিনিয়র ম্যানেজার খালেদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফীড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি এ্যাক্টিভিটি এর কান্ট্রি লীড ফাহিম খান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মুনজুরুল আলম, পলিসি লিংকের সিনিয়র ম্যানেজার  তাহসিন রহমান, ম্যানেজার মামুনুল ইসলাম।
কর্মশালায় কৃষি যান্ত্রিকীকরণ নীতি সমৃদ্ধিকরণের কী-নোট উপস্থাপনা করেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট এন্ড প্রফেসর মো. মুনজুরুল আলম।পরে উপস্থাপনার উপর ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে দলগত পর্যালোচনা ভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়। পর্যালোচনা হতে সকল স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন, প্রয়োজন অনুযায়ী গবেষণা, কৃষি যান্ত্রিপাতি ও খুচরা যন্ত্রাংশ আমদানী শুল্ক বাড়ানো, স্বল্পসুদে উৎপাদনকারীদের ঋণ প্রদান, দেশীয় করখানায় উৎপাদিত পন্যের গুনগতমান যাচাই ও প্রত্যয়ন প্রদান, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান এবং যান্ত্রিকীকরণে “ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতসহ আঞ্চলিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়।
উক্ত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়াধীন সিলেট অঞ্চলের বিভিন্ন দপ্তরের কৃষি কর্মকর্তা, বিজ্ঞানী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিটাক, মৎস ও প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি যান্ত্রিপাতি ও খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।