editor
প্রকাশিত: 10:29 PM, October 3, 2024
নোয়াখালী প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কোন ক্ষমতার জন্য, ব্যক্তিস্বার্থের জন্য আমরা আমাদের নীতি আদর্শকে বিলীন করি নাই, কখনো করবো না। দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির নোয়াখালী জেলা কমিটির আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে মানুষ ঘরে থাকলে গুম আর রাস্তায় নেমে খুন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে পাখির মতো মেধাবী ছাত্রদের পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে, কোলের ভেতর মায়ের সন্তানকে গুলিবিদ্ধ করা হয়েছে। ৫ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।
ইসলামী সকল দলকে ঔক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে ইসলামের পক্ষে ঔক্যবদ্ধ হবার। সবাই মিলে একযোগে ইসলামের বিজয়ের জন্য কাজ করতে হবে।
বাংলাদেশের শান্তি বিনষ্টে নাস্তিকরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভোমত্ব রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। নাস্তিক্যবাদিদের ঔক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা নাজীর আহমদের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পারিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী ছাত্র অন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী প্রমুখ।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ